Bntv245487
৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি :শেখ মাহতাব হোসেন 

মাছের উৎপাদন বাড়ানো ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছের প্রাচুর্য ফিরিয়ে আনতে খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনা এলাকার সিঙ্গার বিলে অবমুক্ত করা হয়েছে বিল নার্সারিতে উৎপাদিত প্রায় ৬৫ থেকে ৭০ হাজার পোনামাছ। মাত্র এক কেজি রেণু মজুদ করে তিন মাস লালন-পালনের পর এসব পোনা অবমুক্ত করা হয়। এতে সিঙ্গার বিলের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের জীবিকায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় টিপনা এলাকায় ০.১৩ হেক্টর আয়তনের বিল নার্সারি স্থাপন করা হয়। নার্সারিতে এক কেজি রেণু মজুদ করে টানা তিন মাস নিবিড়ভাবে লালন-পালন ও পরিচর্যা করা হয়। পরিচর্যার পর রেণু থেকে বেড়ে ওঠা প্রায় ৬৫-৭০ হাজার পোনামাছ সিঙ্গার বিলের উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।অবমুক্ত করা পোনামাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, পুঁটি ও গ্রাস কার্প। মৎস্য বিভাগের এ উদ্যোগের ফলে সিঙ্গার বিলে মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়বে এবং ভবিষ্যতে স্থানীয়ভাবে বড় আকারের মাছের প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।বিল নার্সারিটির তত্ত্বাবধান করেন স্থানীয় মৎস্যচাষী মো. ফজলুর রহমান শেখ (ফজলু)। তাঁর তত্ত্বাবধানে তিন মাস ধরে রেণুর পরিচর্যা ও পোনা উৎপাদনের কার্যক্রম পরিচালিত হয়।পোনামাছ অবমুক্তকালে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, স্থানীয় ওয়ার্ড সদস্য মহসিন, জিএম নূর ইসলাম, জিয়াউর রহমান গাজী, শাহাজান ফকির এবং সফলভোগী মৎস্যচাষী মো. ফজলুর রহমান শেখসহ আরা অনেকে।সংশ্লিষ্টরা জানান, বিল নার্সারিতে রেণু মজুদ করে নির্দিষ্ট সময় লালন-পালনের পর উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করা হলে জলাশয়ের মাছের মজুদ বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিকভাবে মাছের প্রজননের সুযোগও বৃদ্ধি পায়। একই সঙ্গে স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা ভবিষ্যতে এর সুফল ভোগ করতে পারবেন।স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিতভাবে বিল নার্সারি স্থাপন, পোনা অবমুক্ত এবং মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সুরক্ষা করা গেলে সিঙ্গার বিল আবারও মাছের প্রাচুর্যে সমৃদ্ধ হয়ে উঠবে। এতে একদিকে যেমন এলাকার মানুষের মাছের চাহিদা পূরণ হবে, অন্যদিকে মৎস্যজীবীদের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০