Bntv245487
৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে ২৩ প্রার্থী

বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে দুজন, কোষাধ্যক্ষ ও গ্রন্থাগার সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ তিন পদের চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।নির্বাচনের জন্য ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদে আশরাফ উজ জামান ও জয়দেব চক্রবর্তী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহ-সভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী, মোতাহার হোসাইন ও রুহুল খান। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফুয়াদ ও রুহুল কুদ্দুস মনোনয়নপত্র নিয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে উৎপল দে ও সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন। দপ্তর সম্পাদক পদে আব্দুল করিম ও মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুম বিল্লাহ ও শেখ শাহীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোষাধ্যক্ষ পদে শাহিনুর রহসান এবং গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান মনোনয়নপত্র নিয়েছেন। এ দুটি পদে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এ ছাড়া সদস্যের ৫ টি পদের বিপরীতে ৮ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ, আয়ুব খান, অলিয়ার রহমান, তন্ময় মিত্র বাপি, আলমগীর হোসেন, সামছুর রহমান ও জাকির হোসেন।মনোনয়ন বিক্রি শেষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবদুল মোমিন ও রাজ্জাক আহমেদ রাজু।নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর-২৬) সকাল ০৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়। ১০ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর বিকাল ০৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ সেপ্টেম্বর বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা। চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায়। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের মনে ছিল হাসি খুশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যাক্তিকে কারাদণ্ড 

জলাবদ্ধতায় মানবেতর জীবন বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জীবন, নৌকায় স্কুলে ছুটছে শিশুরা রাস্তাঘাট-ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে; খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনে চরম সংকট

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ঈদগাঁওতে সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যান, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন:

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১০

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১১

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

১২

ঈদগাঁওতে প্রতিনিয়ত মাইকিংয়ের শব্দদূষণে অতিষ্ঠ জন জীবন

১৩

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত:

১৪

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

১৫

ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

১৬

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে ২৩ প্রার্থী

১৭

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন।

১৮

খুলনা জেলা বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৯

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

২০