Bntv245487
৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে প্রতিনিয়ত মাইকিংয়ের শব্দদূষণে অতিষ্ঠ জন জীবন

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় প্রতিনিয়তই বেড়ে চলেছে মাইকিং নামের শব্দদূষণ। যত্রতত্র গড়ে উঠা বিভিন্ন বেসরকারি হাসপাতালে উচ্চ স্বরে মাইকিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। শুধু চিকিৎসাসেবা নয়,খাদ্য সামগ্রী বিক্রি,ফুটপাতে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রিসহ নানান ক্ষেত্রে চলছে প্রচারণা। ফলে সকাল থেকে রাত পর্যন্ত যেন থামছেনা শব্দের তাণ্ডব।স্থানীয়দের অভিযোগ, ভোরে ঘুম থেকে ওঠার আগেই কানে ভেসে আসে ডাক্তার আজ রোগী দেখবেন, ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক বসবেন ইত্যাদি ঘোষণা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটোরিকশা কিংবা সিএনজিতে বসানো মাইক দিয়ে এসব প্রচারণা চালানো হচ্ছে। এতে শিক্ষার্থী,রোগী,বৃদ্ধও কর্মজীবী মানুষ ভোগান্তি তে পড়েছে। ফলে মাইক ব্যবহার বাড়ছে আশঙ্কা জনক হারে।সাম্প্রতিক সময়ে তিনচাকার যানবাহনে মাইক বেঁধে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিক্রি করেন পাড়া মহল্লায় একদল যুবক।গরুর মাংস বিক্রির খবরও মাইকিংয়ে জানান বিক্রেতারা। গ্রামীন জনপদের লোকজনরাও প্রতিনিয়ত অতিষ্ঠ হয়ে পড়েন মাইকিংয়ের শব্দে। যার কারনে অতিষ্ঠ হয়ে পড়েন পথচারী,রোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা জানান, পড়ার সময় পড়তে বসলে মাইকের শব্দে মনোযোগ ধরে রাখা যায়না। সকাল থেকে বারবার একই প্রচারণা শুনতে হয়। এতে পড়াশোনায় অনেক সমস্যা হয়। লেখাপড়া চরম ব্যাঘাত ঘটছে। ব্যবসায়ীরা জানান, সারাদিন দোকানে বসে এত শব্দ শুনতে শুনতে বিরক্তির কারন হয়ে দাঁড়ায়। দোকানে আসা ক্রেতারাও বিরক্ত হন। বহু সময় স্বাভাবিকভাবে কথাও বলা যায়না। চারদিকেই শুধু মাইকের শব্দ। সচেতন মহল জানান, শব্দদূষণ শুধু বিরক্তির কারণ নয়,এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর শিশুদের মনোযোগ নষ্ট হয়, মানসিক চাপ বাড়ে ও শ্রবণশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। প্রশাসনের ব্যবস্থা নেওয়া জরুরী। শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই।পথচারী জিয়া,আজিম ও শুক্কুর জানান, কারনে অকারনে মাইকিং আসলেই দু:খজনক। অসুস্থ রোগী কিংবা পাড়া মহল্লায় ছেলেমেয়েদের লেখা পড়ার কথা বিবেচনায় রেখে অপ্রয়োজনীয় মাইকিং বন্ধের দাবী। ঈদগাঁওবাসীর প্রত্যাশা মাইকিং বন্ধ করে শান্ত এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যাক্তিকে কারাদণ্ড 

জলাবদ্ধতায় মানবেতর জীবন বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জীবন, নৌকায় স্কুলে ছুটছে শিশুরা রাস্তাঘাট-ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে; খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনে চরম সংকট

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ঈদগাঁওতে সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যান, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন:

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১০

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১১

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

১২

ঈদগাঁওতে প্রতিনিয়ত মাইকিংয়ের শব্দদূষণে অতিষ্ঠ জন জীবন

১৩

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত:

১৪

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

১৫

ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

১৬

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে ২৩ প্রার্থী

১৭

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন।

১৮

খুলনা জেলা বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৯

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

২০