Bntv245487
৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যান, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি 

ঈদগাঁও, নিজস্ব প্রতিনিধি এম আবু হেনা সাগর

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যানবাহন। অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি। ফলে ঈদগাঁও বাজার এবং স্টেশন পয়েন্টে যেন যানজট নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়। জানা যায়, অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকের নেই কোন প্রশিক্ষণ, পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন নয় ও অন্যজনের দেখাদেখি কমবয়সী তরুন-যুবকরা এখন তিন চাকার পরিবহনের চালক। উপজেলার নানান সড়ক,উপ সড়কসহ মহাসড়কের বিভিন্ন স্টেশনে অবাদে চলাচল করে যাচ্ছেন টমটম, অটো রিকসাসহ তিনচাকার যানবাহন। অদক্ষ আর অনভিজ্ঞ চালকের কারনে ঘটে চলছে বিভিন্ন সময়ে ছোট বড় দূঘটনা। প্রাপ্ত তথ্য মতে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিন চাকার যান চলাচল দুরন্তপনার চলছে। ঈদগাঁওর বাস স্টেশন থেকে কালিরছড়া,ফকিরাবাজার,ইসলামপুর, নতুন অফিস, পানিরছড়াসহ বিভিন্ন স্থানে যাত্রী নিয়ে ছুটে যান টমটম ও অটোরিক্সা। এমনকি দূরপাল্লার বড় বড় পরিবহনকেও তোয়াক্কা না করে বীরদর্পে চালাচ্ছেন অল্প বয়সী তরুনরা তিন চাকা যানবাহন। সংশ্লিষ্ট কতৃপক্ষের তদারকির অভাবে প্রায় দূঘটনায় শিকার হচ্ছে যাত্রী বা চালক। সেসাথে স্টেশন ও বাজারের বিভিন্ন স্পটে টমটম,অটোরিকসার কারনে যানজট কমছেনা বরং বৃদ্ধি পাচ্ছে। কোনপ্রকার নিয়মনীতি ছাড়াই অনভিজ্ঞ চালকরা সড়ক আর উপসড়কে দাপটের সাথে যানবাহন চালাচ্ছেন প্রতিনিয়ত। নেই এ সব যানবাহনের লাইসেন্সও। বিশেষ করে, কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত ঈদগাঁও ষ্টেশনে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়সহ দূরপাল্লার যাত্রীদের। গাড়ির চালকরা বড় বড় পরিবহনের সাথে পাল্লা দিয়ে চলাচল করে মহা সড়কে। কোন সিগন্যাল ছাড়াই সাইড না দেখেই গ্রামীন পথ থেকে মহাসড়কে যানবাহন নিয়ে হঠাৎ চলে আসে কমবয়সী তরুনরা। সচেতন মহল জানান, বিভিন্ন সড়ক-উপসড়কে টমটম ও অটোরিকশা চালানোর ন্যূনতম জ্ঞান না থাকা সত্ত্বেও বেপরোয়া এসব গাড়ী চালানো রোধ করা অতীব জরুরী। তদন্ত পূর্বক অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবী। সংশ্লিষ্ট কতৃপক্ষকে অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ ও অনভিজ্ঞ চালকদের লাইসেন্স প্রদান থেকে বিরত রাখারও আহবান জানান। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, ১৮ বছরের নিচে কোনপ্রকার যানবাহন চালক ও ঐসব চালকের গাড়ী লাইসেন্স পাবেন না। ঈদগাঁও ইউপিতে লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়। জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন জানান, জালালাবাদে লাইসেন্স প্রদান শুরু হয়নি। তবে অভিজ্ঞ ও প্রাপ্তবয়স্ক চালকদের মাঝে লাইসেন্স প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যাক্তিকে কারাদণ্ড 

জলাবদ্ধতায় মানবেতর জীবন বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জীবন, নৌকায় স্কুলে ছুটছে শিশুরা রাস্তাঘাট-ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে; খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনে চরম সংকট

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ঈদগাঁওতে সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যান, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন:

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১০

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১১

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

১২

ঈদগাঁওতে প্রতিনিয়ত মাইকিংয়ের শব্দদূষণে অতিষ্ঠ জন জীবন

১৩

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত:

১৪

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

১৫

ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

১৬

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে ২৩ প্রার্থী

১৭

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন।

১৮

খুলনা জেলা বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৯

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

২০