Bntv245487
৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

ঈদগাঁও,নিজস্ব প্রতিনিধি

কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার দাবিতে শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার আদালত চত্বরে আয়োজিত মানববন্ধনে চৌফলদণ্ডীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, চৌফলদণ্ডী হচ্ছে  কক্সবাজার সদর উপজেলার একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ। শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইউনিয়নের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কক্সবাজার শহরের অত্যন্ত কাছাকাছি হওয়ায় নগর সম্প্রসারণের ক্ষেত্রেও চৌফলদণ্ডীর রয়েছে ব্যাপক সম্ভাবনা। বক্তারা আরও বলেন, সময়ের সঙ্গে জনসংখ্যা ও নাগরিক চাহিদা বাড়লেও চৌফলদণ্ডীতে পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি। পরিকল্পিত নগরায়ণ, উন্নত সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনের আওতায় আনা প্রয়োজন। তারা বলেন, চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হলে একদিকে যেমন এলাকার মানুষের নাগরিক সুযোগ-সুবিধা বাড়বে, অন্য দিকে কক্সবাজার শহরের পরিকল্পিত সম্প্রসারণ ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। মানববন্ধন থেকে চৌফলদণ্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।মানববন্ধনত্তোর সমাবেশে অনেকে বক্তব্য রাখেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যাক্তিকে কারাদণ্ড 

জলাবদ্ধতায় মানবেতর জীবন বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জীবন, নৌকায় স্কুলে ছুটছে শিশুরা রাস্তাঘাট-ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে; খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনে চরম সংকট

চৌফলদণ্ডীকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে শহরে মানববন্ধন

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

ঈদগাঁওতে সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যান, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার এর যোগদান 

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের তিন দশক পূর্তি উদযাপন:

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী

১০

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১১

পরিবারের অগোচরে খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল জান্নাতির, এলাকায় শোকের ছায়া

১২

ঈদগাঁওতে প্রতিনিয়ত মাইকিংয়ের শব্দদূষণে অতিষ্ঠ জন জীবন

১৩

খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত:

১৪

কেশবপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

১৫

ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

১৬

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে ২৩ প্রার্থী

১৭

দুর্বৃত্তদের হাতে নিহত মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের দাফন সম্পন্ন।

১৮

খুলনা জেলা বটিয়াঘাটায় কাজীবাছা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১৯

মাছের অভয়ারণ্য গড়ার উদ্যোগ, সিঙ্গার বিলে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত 

২০