ঈদগাঁও, নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবন ও সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।বুধবার (০৯ সেপ্টেম্বর) ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জানা যায়, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন এবং সেবনের বিভিন্ন সরঞ্জামসহ মো. আব্দুল হামিদ ও মো.আব্দুল আলিম নামক দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তারা দোষ স্বীকার করায় তাৎক্ষণিকভাবে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।উপজেলা প্রশাসনের এ অভিযানে ঈদগাঁও থানা পুলিশ ও স্থানীয় দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্য বেদারুল ইসলামসহ অন্যান্যরা আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে উপজেলাবাসীর স্বার্থে এবং সমাজ থেকে মাদকদ্রব্য পুরোপুরি নির্মূলে সকলের ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন