Bntv245487
১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি

আড়ংঘাটা,নিজস্ব প্রতিনিধিঅনুপম মল্লিক  

টানা ভারী বর্ষণে ডুমুরিয়ার বিল ডাকাতিয়ার রঘুনাথপুর ও রংপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে রাস্তাঘাট, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। হাঁটুপানি পেরিয়ে কিংবা নৌকায় করে স্কুলে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। দীর্ঘ জলাবদ্ধতায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, খাবার ও জ্বালানি সংকট।কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার রায় বলেন, বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে পানি পেরিয়ে স্কুলে আসছে। পানিতে সাপ-পোকামাকড়ের ভয় রয়েছে, ডুবে গেছে টয়লেটও। তিনি জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানান।শিক্ষার্থী অনন্যা রায়, বৃষ্টি বৈরাগী ও পায়েল সরকার জানায়, পানির মধ্যে দিয়ে স্কুলে আসতে ভয় লাগে। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি টয়লেট ব্যবহারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।অবসরপ্রাপ্ত শিক্ষক বিধানচন্দ্র রায় ও বিএনপি নেতা তারক চন্দ্র মণ্ডল বলেন, প্রতিবছরই এ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার শিকার হন। শোলমারি থেকে জোয়ার-ভাটার মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে স্থায়ী সমাধানের দাবি জানান তারা।স্থানীয়রা জানান, জলাবদ্ধতার কারণে চাল-ডাল, রান্নার জ্বালানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। অনেকে বাধ্য হয়ে গরু-ছাগল, হাঁস-মুরগি বিক্রি করে দিয়েছেন। অনেক পরিবার শিশুদের আত্মীয়ের বাড়িতে পাঠিয়েছে। তাদের অভিযোগ, এখনো সরকারি ত্রাণ, ওষুধ বা প্রয়োজনীয় সহায়তা পৌঁছেনি।এদিকে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী কৃষ্ণনগরের তলিয়ে যাওয়া রাস্তায় বালু ভরাটের নির্দেশ দিয়েছেন বলে জানান স্থানীয়রা। দ্রুত কাজ শুরুর পাশাপাশি বিল ডাকাতিয়ার দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার�

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০