নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ
খুলনার ভৈরব নদীতে ট্রলার ও ফেরির সংঘর্ষের আট দিন পর নিখোঁজ যাত্রী রাকিব খানের (২৮) মরদেহ উদ্ধার করেছে রূপসা নৌ পুলিশ। আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ খুলনা জেলার ম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত খবর পেয়ে নিহতের মায়ের সাথে দেখা করে খোঁজ খবর নেন এবং তাৎক্ষণিক নগদ অর্থ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব সুজন দাশ গুপ্ত; সহকারি কমিশনার (ভূমি) জনাব রিয়াজ উদ্দিন আহমেদ সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য, গত মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর রাতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের শিয়ালীডাঙ্গা এলাকা সংলগ্ন পশুর নদীর পূর্বপাড় থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রাকিব খান রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজীগ্রামের মৃত বাকের খানের ছেলে।
মন্তব্য করুন