Bntv245487
১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ”কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথ

যশোরের কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের মাইকেল মধুসূদন গেট সংলগ্ন প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) মিলনায়তনে ওই স‌ম্মেল‌ন অনুষ্ঠিত হয়।বুধবার (০৯ সেপ্টেম্বর-২৬) সকালে অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব ডাঃ আব্দুল মান্নান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার সহ-সভাপতি মুফতি ফুরকান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ শহিদুল ইসলাম।অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক লাভলু হোসেন, দপ্তর সম্পাদক মুরাদ খান, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আনিছুর রহমান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আঃ সালাম, মহিলা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, পৌর শাখার সেক্রেটারি ইনতাজ আলী, মুজাহিদ কমিটির সভাপতি মুফতি আঃ কাদের, সহ-সভাপতি মুফতি আবু মুছা সালিম, সেক্রেটারি ডাঃ আব্দুল হামিদ, জয়েন্ট সেক্রেটারি আব্দুল জলিল, সাতবাড়িয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল আহাদ, শ্রমিক আন্দোলনের পৌর শাখার সভাপতি মোসলেম উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সহ-সভাপতি আলফাজ হোসেন প্রমূখ। বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদেশের বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ একটি ইসলামীক রাজনৈতিক দল। এদেশের মাটি-মানুষ ও মানবতার পক্ষের একটি রাজনৈতিক সংগঠন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাই এর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন। এদেশে মানুষের বাক স্বাধীনতা নেই, ইসলাম ও মানবতা আজ বিপন্ন। তাই এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এবং এদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের এই নতুন কমিটির নেতৃবন্দকে আরও সাহসীকতার সাথে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে প্রথম কাতারে থেকে নেতৃত্ব দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করতে হবে। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় সকল ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে।চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ কেশবপুর উপজেলা শাখার পুরনো কমিটি বিলুপ্ত করে উপস্থিত নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে ২০২৭/২৮ দুই বছর মেয়াদি ২৫ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৫ জনের নামের তালিকা প্রকাশ করেন। পরবর্তীতে আগামী দুই দিনের মধ্যে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে আবারো মাওলানা সিরাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি আঃ হালিম, আলহাজ্ব ডাঃ আব্দুল মান্নান, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোঃ মুরাদ খান ও সহ-সেক্রেটারি কারি আব্দুস সালাম।পরিশেষে কেশবপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির ৫ জনকে শপথ বাক্য পাঠ করান যশোর জেলার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা, পৌর, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০