নিজস্ব প্রতিনিধি
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মাওঃ মোঃ দীন ইসলাম এর পরিচালনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় পাওয়ার হাউজ মোড় দলীয় কার্যালয়ের সামনে সম্প্রতি সংসদে পাস হওয়া শরীয়াহ বিরোধী সম্পত্তি হস্তান্তর (সংশোধনী ) বিল ২০২৬ ইং বাতিল এবং জ্বালানি, বিদ্যুৎ , গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মাওলানা মোজাফফর হোসাইন,শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, জয়েন্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, এসিস্টেন্ট সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, সাংগঠনিক সম্পাদক মোঃ মঈন উদ্দিন ভূইয়া, মুফতী ইসহাক ফরিদী, আলহাজ্ব কবির হোসেন হাওলাদার, শেখ মুহাম্মাদ সালিম, মোঃ তরিকুল ইসলাম কাবির, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মোঃ হুমায়ুন কবির, মোঃ মঈন উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, এ্যাডঃ কামাল হোসেন, হাফেজ আব্দুল লতিফ, আলহাজ্ব মারুফ রহমান, আলহাজ্ব মোঃ বাদশা খান, গাজী মিজানুর রহমান, গাজী ফেরদাউস সুমন, মোঃ মুন্সি আবদুল মান্নান, মোঃ শোয়াইবুর রহমান, মুহাম্মদ নাজিম হাওলাদার নাঈম, মুহা মামুন আর রশিদ, সদস্য মুফতী আব্দুর রহিম, মাওলানা মাইনুর রহমান, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব বন্দ সরোয়ার, মোঃ নুরুজ্জামান বাবুল, আলহাজ্ব শফিউল ইসলাম, মোঃ মিরাজ মহাজন, ইঞ্জিনিয়ার খালিদ হোসেন, মোঃ রিয়াজুল ইসলাম, শিক্ষক নেতা মাওলানা জিএম ইমদাদুল হক, শ্রমিক নেতা মৌলভী গাজী আল আমিন, যুব নেতা মোঃ আব্দুর রশিদ, ছাত্রনেতা মোঃ হাবিবুল্লাহ মেজবাহ প্রমুখ। এছাড়া ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নগরীর দারুল উলুম মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, খাদেমুল ইসলাম মাদ্রাসা, মাদানী নগর মাদ্রাসা, রায়ের মহল মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা, ফুলবাড়ি গেট এমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফর করেন এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি ইমরান হোসাইন, সহ-সভাপতি মাওলানা মোজাফফর হোসাইন, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, উপদেষ্টা মাওঃ আব্দুল্লাহ কাফি, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব শফিউল ইসলাম।শুক্রবারের বিক্ষোভ মিছিল সফল করার জন্য খুলনার সর্বস্তরের তৌহিদী জনতা ও নেতাকর্মদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার নেতৃবৃন্দ।
মন্তব্য করুন