আড়ংঘাটা, প্রতিনিধি অনুপম মল্লিক
ভাঙতে ভাঙতে ঘেরের সঙ্গে বিলীন হওয়ার পথে ডুমুরিয়ার রংপুর-বটবেড়া সড়ক। বর্ষার ভারী বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচল প্রায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন সাইকেল, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।সম্প্রতি সড়কের ভাঙা অংশে একটি গরুর গাড়ি উল্টে পড়ে একটি গরু মারা যায়। স্থানীয়দের দাবি, গরুটির মূল্য ছিল প্রায় ২ লাখ টাকা। দ্রুত সংস্কার করা না হলে সড়কটি পুরোপুরি ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন তারা।স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে থাকা ঘেরের মাছের কারণে পাড় ক্ষয় হয়ে বড় বড় গর্ত ও সুড়ঙ্গ তৈরি হয়েছে। ফলে সড়কটি দিন দিন ঘেরের দিকে ধসে যাচ্ছে। অথচ দীর্ঘদিনেও স্থায়ী সংস্কারের উদ্যোগ না নেওয়ায় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে তাদের। আবার পথচারীরা চলাচলের জন্য সমস্যা হওয়ায় রাস্তার পাশের থেকে কচুরিপানা ও ঘাস তুলে রাস্তায় দিয়ে চলার চেষ্টা করছে। এই সড়ক দিয়ে বটবেড়া, কৃষ্ণনগর, মুজারঘুটা, বারানসি, সারাভিটাসহ বিল ডাকাতিয়া এলাকার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করেন। বিশেষ করে গর্ভবতী নারী ও জরুরি রোগীদের জন্য চারচাকার যানবাহনে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে।১২নং রংপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল বলেন, সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীর কাছে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, পূর্ণাঙ্গ সংস্কারের জন্য প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা বলেন, রংপুর-বটবেড়া সড়কের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য অনুমোদন �
মন্তব্য করুন