Bntv245487
১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিনমুজুরেরবমানববন্ধন

সুনামগঞ্জ,নিজস্ব প্রতিনিধি কুলেন্দু শেখর দাস 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির স্মৃতি রক্ষার পাশাপাশি চিরস্থায়ী বন্দোবস্ত পাওয়া জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে এক দিনমজুর পরিবার। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের ধোপাখালি স্লুইসগেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা দিনমজুর সুনু মিয়া অভিযোগ করেন, তাঁর বাবা মনফর আলী বিরাই মিয়া তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে ভূমিহীন হিসেবে সরকারি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছিলেন। বর্তমানে ওই জমি একটি প্রভাবশালী মহল দখলের চেষ্টা করছে।সুনু মিয়া জানান, সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি মৌজার জে.এল. নং ১০৭, খতিয়ান নং ০১-এর ৬৯০ ও ১৪১ দাগে মোট ৩ দশমিক ৫০ একর বাড়ি ও বোরো শ্রেণির জমি তাঁর বাবা মনফর আলী বিরাই মিয়ার নামে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। ওই জমিতে বসতবাড়ি স্থাপনের পাশাপাশি বোরো চাষ করে দীর্ঘদিন ধরে তাঁদের পরিবার জীবিকা নির্বাহ করে আসছে।তিনি বলেন, ১৯৮১ সালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তাঁর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে ভূমিহীন হিসেবে খাসজমি বন্দোবস্তের আবেদন করেন। এ সময় রাষ্ট্রপতি জিয়া তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জমি বন্দোবস্ত দেওয়ার নির্দেশ দেন। পরে তাঁর বাবার নামে ওই জমি বন্দোবস্ত দেওয়া হয়।সুনু মিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল বন্দোবস্ত পাওয়া ওই জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি তাঁর চলাফেরার ওপরও নজরদারি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।মানববন্ধন থেকে তিনি বন্দোবস্তীয় জমি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে জমি দখলের চেষ্টা বন্ধ করে তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।মানববন্ধনে বক্তব‍্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, আরব আলী, মোবারক হোসেন, শাজাহান মিয়া, নাছির মিয়া, রুবেল মিয়া প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

কলেজে আইসিটি শিক্ষক নাই,অভিভাবকরা হতাশ। বিএল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত # এইচএসসি ক্লাসে মোবাইল নিষিদ্ধ # প্রতিদিন ক্লাসটেস্ট পরীক্ষা # ক্লাসে ৭৫% উপস্থিতি না হলে বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেনা

ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন!

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল 

১০

সাংবাদিক মিয়া বদরুল আলমের পবিত্র ওমরাহ পালন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

১২

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

১৩

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

১৪

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৫

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৬

“সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ”কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৭

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান.. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

১৮

রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৯

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

২০