Bntv245487
১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ার রংপুর-বটবেড়া সড়ক ভেঙে ঘেরের সঙ্গে বিলীন ঝুঁকিতে হাজারো মানুষের চলাচল, দুর্ঘটনা নিত্যদিন সংস্কারের দাবি এলাকাবাসীর!

ডুমুরিয়া,নিজস্ব প্রতিনিধি জি,এম,ফিরোজ

ভাঙতে ভাঙতে ঘেরের সঙ্গে বিলীন হওয়ার পথে ডুমুরিয়ার রংপুর-বটবেড়া সড়ক। বর্ষার ভারী বৃষ্টিতে সড়কের বিভিন্ন অংশে ভয়াবহ ভাঙন ও খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচল প্রায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন সাইকেল, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।সম্প্রতি সড়কের ভাঙা অংশে একটি গরুর গাড়ি উল্টে পড়ে একটি গরু মারা যায়। স্থানীয়দের দাবি, গরুটির মূল্য ছিল প্রায় ২ লাখ টাকা। দ্রুত সংস্কার করা না হলে সড়কটি পুরোপুরি ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন তারা।স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে থাকা ঘেরের মাছের কারণে পাড় ক্ষয় হয়ে বড় বড় গর্ত ও সুড়ঙ্গ তৈরি হয়েছে। ফলে সড়কটি দিন দিন ঘেরের দিকে ধসে যাচ্ছে। অথচ দীর্ঘদিনেও স্থায়ী সংস্কারের উদ্যোগ না নেওয়ায় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও ক্ষোভ রয়েছে তাদের। আবার পথচারীরা চলাচলের জন্য সমস্যা হওয়ায় রাস্তার পাশের থেকে কচুরিপানা ও ঘাস তুলে রাস্তায় দিয়ে চলার চেষ্টা করছে। এই সড়ক দিয়ে বটবেড়া, কৃষ্ণনগর, মুজারঘুটা, বারানসি, সারাভিটাসহ বিল ডাকাতিয়া এলাকার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করেন। বিশেষ করে গর্ভবতী নারী ও জরুরি রোগীদের জন্য চারচাকার যানবাহনে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়েছে।১২নং রংপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল বলেন, সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীর কাছে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী জানিয়েছেন, পূর্ণাঙ্গ সংস্কারের জন্য প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা বলেন, রংপুর-বটবেড়া সড়কের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য অনুমোদন পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।এলাকাবাসীর দাবি—বড় দুর্ঘটনা কিংবা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগেই সড়কটির ভাঙন রোধ ও জরুরি সংস্কার করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০