Bntv245487
১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

ধামইরহাট (নওগাঁ), নিজস্ব প্রতিনিধি-মোঃ নুরুল ইসলাম

নওগাঁর ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা ও ভালবাসায় চির বিদায় নিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ। বর্ণাঢ্য জীবনের অধিকারী ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এম এ ওয়াদুদ ছিলেন সর্বজন প্রিয় ও সদালাপী ব্যক্তি। ধামইরহাট উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতাও ছিলেন গুনী এই রাজনীবিদ। জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও তিনি ছিলেন সর্বদলের নেতাকর্মীদের প্রিয় ও শ্রদ্ধাভাজন। মরহুমের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসফি আরাফাত অভি জানান, তার বাবা তিনি দীর্ঘদিন যাবত কিডনী রোগে আক্রান্ত থাকাকালে গত ৯ সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে পুরো উপজেলায় ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। ১০ সেপ্টেবর বেলা ১১ টায় রাঙ্গামাটি বাজারস্থ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় নওগাঁ-২ আসনের সাবেক এম.পি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, থানার ওসি মিন্টু রহমান, ধামইরহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কে.এম লায়েক আলী, সাধারণ সম্পাদক হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তারিকুল ইসলাম রাঙ্গা, সাবেক সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী চপল, থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটন, সাবেক আহবায়ক রুহুল আমিন, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. মামুন, সাংগঠনিক এ.জেড মিজান, ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি সহিদুর রহমান, সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, ইউনিয়ন বিএনপি নেতা রুহেল হোসেন সুমন, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনছুর আলী, ছাত্রদল নেতা উমর ফারুক রুমন, উপজেলা জামায়াতের নায়েবে আমির আতাউর রহমান প্রমুখসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক জানাযায় অংশ নেন। জানাযায় দল-মত নির্বিশেষে সর্বদলীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ছুটে আসে তাকে এক নজর দেখতে, রাস্তা দু’পাশে নামে মানুfষের ঢল। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শোক প্রকাশ করেছেন নওগাঁ-২ আসন এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

“সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ”কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান.. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

সর্বস্তরের মানুষের অংশগ্রহণ!!গফ্ফার সড়ক সংস্কারে এবার মাঠে ব্যাংক কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা!ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে যোগ দিলেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ!!

১০

খুলনায় ফেরী-ট্রলার সংঘর্ষে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার.

১১

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

১২

ডুমুরিয়ার আন্দুলিয়ায় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ফলাফল প্রকাশ ঘিরে অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গুরুত্ব

১৩

খুলনায় ব্যবসায়ীকে টার্গেট করে প্রকাশ্যে গুলি! 

১৪

মিথ্যা সংবাদের প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন:

১৫

সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৬

ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

১৭

ঈদগাঁও বাজারে প্রান্তিক কৃষকদের জন্য স্থান বরাদ্দ ও মাছ বাজার চালুর দাবী 

১৮

বটিয়াঘাটায় প্রতারণার অভিযোগে দুই পরিবারের সর্বস্বান্ত হওয়ার দাবি টাকা ফেরত চেয়ে এমপি ও দলীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ

১৯

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

২০