Bntv245487
১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

ঈদগাঁও,নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও বাজার ও বাসস্টেশন এলাকায়  বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদের ঘাটতি থাকায় ৭টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জালালাবাদ ও ঈদগাঁও ইউনিয়নের বাসস্টেশন এবং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা।অভিযানকালে হোটেল ও রেস্তোরাঁ পরিচালনায় নানা অনিয়ম ধরা পড়ে। রান্নাঘর অপরিষ্কার ও অপরিচ্ছন্ন রাখা, খাবার ঢেকে না রাখা এবং প্রয়োজনীয় সনদের ঘাটতি থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে এই অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ১. হোটেল আল হেরা: ৫০,০০০ টাকা, ২. হোটেল পূর্বাণী: ৩৫,০০০ টাকা, ৩. ফানুশ রেস্তোরাঁ: ৩০,০০০ টাকা, ৪. হোটেল নিউ স্টার: ৩০,০০০ টাকা, ৫. শেরাটন হোটেল: ২৫,০০০ টাকা, ৬. হোটেল ক্যান্ডেল ৭১- ২৫,০০০ টাকা, ৭. ভাই ভাই হোটেল: ১৫,০০০ টাকা অভিযান চলাকালীন ব্যবসায়ীদের বাণিজ্যিক কাজে গুরুত্বপূর্ণ সনদগুলো হালনাগাদ রাখাসহ প্রয়োজনীয় লাইসেন্স সংরক্ষণ করার বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঈদগাঁও থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি চৌকস টিম এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থ রক্ষায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

“সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ”কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান.. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

সর্বস্তরের মানুষের অংশগ্রহণ!!গফ্ফার সড়ক সংস্কারে এবার মাঠে ব্যাংক কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা!ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে যোগ দিলেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ!!

১০

খুলনায় ফেরী-ট্রলার সংঘর্ষে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার.

১১

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

১২

ডুমুরিয়ার আন্দুলিয়ায় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ফলাফল প্রকাশ ঘিরে অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গুরুত্ব

১৩

খুলনায় ব্যবসায়ীকে টার্গেট করে প্রকাশ্যে গুলি! 

১৪

মিথ্যা সংবাদের প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন:

১৫

সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৬

ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

১৭

ঈদগাঁও বাজারে প্রান্তিক কৃষকদের জন্য স্থান বরাদ্দ ও মাছ বাজার চালুর দাবী 

১৮

বটিয়াঘাটায় প্রতারণার অভিযোগে দুই পরিবারের সর্বস্বান্ত হওয়ার দাবি টাকা ফেরত চেয়ে এমপি ও দলীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ

১৯

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

২০