আড়ংঘাটা, প্রতিনিধি অনুপম মল্লিক
১২ নং রংপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য ও রংপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তরুণ কান্তি সরকারের পিতা হরি চাঁদ সরকার দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগে মৃত্যুবরণ করেছেন। গতকাল ৯ই সেপ্টেম্বর বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের অসুস্থতার পর তার মৃত্যুতে বিভিন্ন মহলের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।শোক প্রকাশ করেছেন সমাজ সেবক ডা. অনুপম মল্লিক, রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারমান, অধ্যক্ষ সমরেশ মন্ডল সমাজসেবক শিবু পদ জোদ্দার এবং ইউনিয়ন পরিষদের সকল সদস্য (মেম্বার)। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।তারা বলেন, হরি চাঁদ সরকারের মৃত্যুতে পরিবার ও স্থানীয় সমাজ একজন প্রবীণ ও পরিচিত ব্যক্তিকে হারিয়েছে। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।
মন্তব্য করুন