Bntv245487
১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান.. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

সুনামগঞ্জ, প্রতিনিধি কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনের শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয। সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক মণির উদ্দিন মণিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী।সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাভোকেট রেজাউল ইসলাম ভূইয়া,প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন,মোঃ আরিফুর রহমান খান,জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল,জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন,সিলেট বিভাগীয় জাতীয় পার্র্টির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম জহির,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেতক ভিপি বীর মুক্তিযোদ্ধা সমছু মিয়াসহ স্থানীয় ও জেলা,উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টিসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।প্রধন অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন,আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদের ৯ বছরের শাসনকাল ছিল বাংলাদেশের ইতিহাতে স্বর্ণূযুগ। তার শাসনকালে তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন,কিন্তু প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির একটি মিলবন্ধন স্থাপন করেছিলেন। তিনি সরকার বিকেন্দ্রিয়করণ জেলা ও উপজেলা পদ্ধতি চালু করে তৃণমূলের সাধারন গ্রামের মানুষের সরাসরি ভোটে এইসব স্থানীয় সরকারের নির্বাচন পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা চালু করেছিলেন। তিনি বলেন যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ¦ হোসাইন মোহাম্মদ এরশাদকে স্বৈরাচারী বলেন,তারাই মূলত জনগনের সাথে স্বৈরাচারী আচরণ করছেন। ২০২৪ সালের ৫ই আগষ্টের পর ড. মোহাম্মদ ইউনুসের অর্ন্তবর্তী সরকারের আমলে দেশে বিভাজনের রাজনীতি শুরু হয়, যেমন গুম,হত্যা,রাহাজানী,সব সুষ্টিসহ দেশের সম্পদ লুটপাঠ এবং সংখ্যালঘু নির্যাতন সীমাহীনভাবে বেড়ে গিয়েছিল। দেশে মব কালচার সৃষ্টি করে মানুষকে রাস্তাঘাটে মারা হতো। তিনি বর্তমান বিএনপির সরকারকে গণতান্ত্রিক পন্থার সরকার উল্লেখ করে বলেন,দেশ পরিচালনায় স্বৈরাচারী কায়দায় অবর্তীণ না হয়ে জনগনের পার্লস বুঝে জনকল্যাণে কাজ করার আহবান জানান। তিনি আক্ষেপ করে বলেন সম্প্রীতি রংপুরে একটি সংখ্যালঘু পরিবারের শিক্ষক,স্ত্রী ও তার ছেলেমেয়েসহ ৪জনকে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটানো হয়েছে। এই ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনীদের আইডেনটিটিফাই করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। আগামীতে সুনামগঞ্জ জেলায় জাতীয় পার্টির ভীত শক্ত করে সারা বাংলাদেশে প্রকৃত জাতীয় পার্টির সৈনিকদের একত্রিত করে জাতীয় পার্টিকে জনগনের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন সংগ্রামের জন্য সকল জেলা,উপজেলা ও ইউনিয়ন কমিটি ঢেলে সাজাঁনোর আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

“সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ”কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান.. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

সর্বস্তরের মানুষের অংশগ্রহণ!!গফ্ফার সড়ক সংস্কারে এবার মাঠে ব্যাংক কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা!ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে যোগ দিলেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ!!

১০

খুলনায় ফেরী-ট্রলার সংঘর্ষে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার.

১১

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

১২

ডুমুরিয়ার আন্দুলিয়ায় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ফলাফল প্রকাশ ঘিরে অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গুরুত্ব

১৩

খুলনায় ব্যবসায়ীকে টার্গেট করে প্রকাশ্যে গুলি! 

১৪

মিথ্যা সংবাদের প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন:

১৫

সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৬

ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

১৭

ঈদগাঁও বাজারে প্রান্তিক কৃষকদের জন্য স্থান বরাদ্দ ও মাছ বাজার চালুর দাবী 

১৮

বটিয়াঘাটায় প্রতারণার অভিযোগে দুই পরিবারের সর্বস্বান্ত হওয়ার দাবি টাকা ফেরত চেয়ে এমপি ও দলীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ

১৯

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

২০