Bntv245487
১০ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

ডুমুরিয়া, খুলনা, নিজস্ব প্রতিনিধি শেখ মাহতাব হোসেন 

খুলনার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ১০০ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় দিলীপ বৈদ্য নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে পুশ করা চিংড়ি শনাক্ত করে ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ি বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়। পুশ করার সঙ্গে জড়িত থাকার দায়ে দিলীপ বৈদ্যকে আটক করা হলে মোবাইল কোর্ট তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর মতো অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “পুশ করা চিংড়ি শুধু ভোক্তার জন্য ক্ষতিকর নয়, এটি দেশের চিংড়ি শিল্প ও রপ্তানি বাজারের সুনামও ক্ষুণ্ন করে। পুশবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”অভিযানে উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডুমুরিয়া থানা পুলিশ ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

“সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ”কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান.. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

সর্বস্তরের মানুষের অংশগ্রহণ!!গফ্ফার সড়ক সংস্কারে এবার মাঠে ব্যাংক কর্মকর্তা ও প্রাণিসম্পদ কর্মকর্তা!ইজিবাইক মালিক সমিতির উদ্যোগে যোগ দিলেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ!!

১০

খুলনায় ফেরী-ট্রলার সংঘর্ষে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার.

১১

কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা

১২

ডুমুরিয়ার আন্দুলিয়ায় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ফলাফল প্রকাশ ঘিরে অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গুরুত্ব

১৩

খুলনায় ব্যবসায়ীকে টার্গেট করে প্রকাশ্যে গুলি! 

১৪

মিথ্যা সংবাদের প্রতিবাদে বটিয়াঘাটায় মানববন্ধন:

১৫

সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১৬

ঈদগাঁওতে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

১৭

ঈদগাঁও বাজারে প্রান্তিক কৃষকদের জন্য স্থান বরাদ্দ ও মাছ বাজার চালুর দাবী 

১৮

বটিয়াঘাটায় প্রতারণার অভিযোগে দুই পরিবারের সর্বস্বান্ত হওয়ার দাবি টাকা ফেরত চেয়ে এমপি ও দলীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ

১৯

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

২০