Bntv245487
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা’র ছাত্রাবাসের উদ্বোধন

 

বিশ্বনাথ (সিলেট) নিজস্ব প্রতিনিধি: আফজাল মিয়া,

সাড়ে চার কোটি ব্যয় সিলেটের বিশ্বনাথের পনাউল্লাহ বাজারে হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে ‘মোহাম্মদিয়া বোর্ডিং ও এতিমখানা লিঃ এর নবনির্মিত ছাত্রাবাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ জোহর মাদ্রাসা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ছাত্রাবাসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হাফিজ ফখরুদ্দীন ছাহেবজাদায়ে ফুলতলী। তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহ তা’আলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরের সাহায্য করো।’ একটি সমাজ কতটা উন্নত, তা মাপা হয় সেই সমাজ তার এতিম ও অসহায় শিশুদের কতটা আগলে রাখছে তার ওপর। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এরশাদ করেছেন, আমি এবং এতিমের দায়ীত্ব গ্রহণকারী জান্নাতে এভাবে একসাথে অবস্থান করব। তিনি আরও বলেন, পনাউল্লাহ বাজারে যে ছাত্রবাসটির শুভ সূচনা হলো এটি কেবল ইট-পাথরের কোনো চার দেয়াল নয়, এটি নূরে মোহাম্মদীর আলো ছড়ানোর একটি নিরাপদ আশ্রয়। এখানে দিনের হাফেজ তৈরি হবে, সুনাগরিক গড়ে উঠবে, যারা আগামী দিনে অন্ধকার সমাজকে আলোর পথ দেখাবে। যারা সুদুর প্রবাসে থেকে নিজেদের কর্ষ্টাজিত অর্থ ও শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে এপর্যন্ত নিয়ে এসেছেন তাদের এই মহতি দানকে সদাকায়ে জারিয়া হিসেবে কবুল করুন। হযরত শাহজালাল (রহ.) দারুচ্ছুন্নাহ পনাউল্লাহ বাজার হাফিজিয়া মাদ্রাসা সভাপতি নাজমুল ইসলাম রুহেলের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা ফারুক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব মুফতি একেএম মনোওর আলী, অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল আব্দুল কাদির, আজাদ মেম্বার, ছৈফুল আলম, আলাউর রহমান, ছৈদ আলী, রাজন মিয়া, ইছাক আলী, গোলাব মিয়া প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান তামীম ও নাতে রাসূল পরিবেশন করেন রাহীম আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটি, যুক্তরাজ্য কমিটি, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০