Bntv245487
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সে‌মিনার ও অ‌ভি‌ষেকমানবাধিকার লঙ্ঘনের সাথে জ‌ড়িতরা যেন রাজনৈতিক আশ্রয় না পায় : কে‌সি‌সি প্রশাসক

 

খানজাহান আলী থানা নিজস্ব প্রতিনিধিঃ

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের সকল এজেন্সীকে কঠোরভাবে মানবাধিকারের পক্ষে কাজ করতে হবে। আইনের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে দুষ্টের দমন করতে হবে। একই সাথে মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পৃক্ত এমন ব্যক্তি যেন কোন রাজনৈতিক ছত্রছায়ায় আশ্রয় নিতে না পারে, কোন সন্ত্রাসী যেন লালিত পালিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সকল ধরনের ভয়ভী‌তি ও হুমকির ঊর্ধে থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনকে মানবাধিকারের জন্য নিরলসভাবে কাজ করতে হবে। আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।কেসিসি প্রশাসক ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে নগরীর হোটেল গ্র‌্যান্ড প্লা‌সি‌ডে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-খুলনা মহানগর শাখা আয়ো‌জিত ‘‘মানবাধিকার কর্মীদের ভূমিকা’’ শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।মানবাধিকর সংগঠনটি খুলনার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করবে বলে প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। সিটি কর্পোরেশন যেহেতু মানুষের কল্যাণে কাজ করে সেহেতু কল্যাণমূলক সকল কাজে কেসিসি’র সহযোগিতা থাকবে বলে প্রশাসক উল্লেখ করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে তিনি সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে কাজ করার আহবান জানান।
সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সেমিনার প্রধান আলোচক ছি‌লেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।সংগঠ‌নের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা মারুফ রশিদের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও বক্তৃতা ক‌রেন ও উপ‌স্থিত ছি‌লেন খুলনা প্রেসক্লা‌বের সভাপ‌তি মোস্তফা স‌রোয়ার, সংগঠনের উপদেষ্টা ডাঃ মঞ্জুর মোর্শেদ, ডাঃ সৈয়দ আবু সইদ,সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সহ-সভাপতি মোহান্মদ আরিফ, আব্দুস সালাম শিমুল, এ এম কামরুল ইসলাম ও জি এম মোজা‌হিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোঃ জিনারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জোদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল হোসেন লিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর হোসেন খাঁন, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কচি এবং নির্বাহী সদস্য শেখ ফজলুর রহমান, আখতার জাহান, মোঃ সিরাজুল ইসলাম জুয়েল, মোঃ আকবর আলী, মোঃ খন্দকার ইসলামুল হোসেন চুন্নু, এইচ এম কামরুজ্জামান খোকন, মোঃ আকরাম হোসেন, কামরুল ইসলাম ভুট্টো, আলমগীর কবির রুবেল প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০