অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি।স্কুল ড্রেস, ব্যাগ, জুতা ও পোশাক পেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথীরানগরীর আড়ংঘাটা থানার সরদারডাঙ্গা হাতেম আহমেদ সরকারি ১০৯ নং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেওয়া স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, গেঞ্জি ও শার্ট বিতরণ করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আড়ংঘাটা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মতলেবুর রহমান মিতুল।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাসেলুজ্জামান, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ মহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির মোঃ রেজওয়ান শেখ, সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান, আড়ংঘাটা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নারায়ণ মিশ্র, মোহাম্মদ মহিবুল ইসলাম, মোঃ মানিক সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সরকার, রোজিনা পারভিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।প্রধান অতিথির বক্তব্যে মতলেবুর রহমান মিতুল বলেন, কোমলমতি শিশুদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা ও শিক্ষার মানোন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি বাড়াতে এসব সহযোগিতা ভূমিকা রাখবে।তিনি আরও বলেন, শিশু-কিশোরদের নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকা প্রয়োজন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের শিক্ষা ও মানসিক বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি সরকারি উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্য স্কুল ড্রেস ব্যাগ জামা জুতা দেয়ার কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়নের কথা সরকার জানিয়েছেন।
মন্তব্য করুন