আবিদুর রহমান আলিফ খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং সকল কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে অদ্য ০১/১০/২০২৬ খ্রি. তারিখে মোঃ আশরাফুল হককে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস. এম. মোহাম্মদ আলীর সভাপতিত্বে অফিসার্স কল্যাণ পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন শেখ শারাফাত আলী (পরীক্ষা নিয়ন্ত্রক), মোঃ জাবেদ এলাহী (উপ-পরিচালক ও শাখা প্রধান, প্রশাসন শাখা), আবু সালেহ মোঃ পারভেজ (পরিচালক, অ:হি:), এস.এম. আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন (উপ-পরিচালক, অডিট), এস. আতিকুর রহমান (উপ-রেজিস্ট্রার), দীপক চন্দ্র মন্ডল (উপ-রেজিস্ট্রার), মোঃ আজিজুর রহমান সেখ (সহকারী রেজিস্ট্রার), মিয়া মোঃ সালাউদ্দিন সুকর্ন (সহকারী রেজিস্ট্রার), মোঃ মোস্তফা আল মামুন প্রবাল (সহকারী রেজিস্ট্রার), এস.এম. তানভীর হোসেন (সেকশন অফিসার), এ,এস,এম শাহরিয়ার (সেকশন অফিসার), মোঃ জসীম উদ্দিন আহমেদ (সহকারী রেজিস্ট্রার) প্রমুখ। মোঃ আশরাফুল হকের পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ করেন উপ-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে মোঃ আশরাফুল হকসহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুস্থ্যতার জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস।
মন্তব্য করুন