Bntv245487
৪ অক্টোবর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামাবাদে কাজীর মৃত্যু পরবর্তী পদটি শূন্য : ভোগান্তিতে এলাকাবাসী, নিয়োগ দাবী

​নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের স্থায়ী ‘নিকাহ ও তালাক রেজিস্ট্রার’ (কাজী) মৃত্যু পরবর্তী পদটি শূন্য থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। কাজী না থাকায় বিবাহ নিবন্ধন, তালাক রেজিস্ট্রিও প্রবাসীদের জরুরী বৈবাহিক সনদ পাওয়ার মতো গুরুত্বপূর্ণ দাপ্তরিক সেবা ব্যাহত হচ্ছে।​জানা যায়,কক্সবাজারের ইসলামাবাদ ইউনিয়নে স্থায়ী কাজী নুরুল আজিম চলতি বছরের ১০ই জুন মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যু পরবর্তী নতুন কোন রেজিস্ট্রার নিয়োগ না হওয়ায় পুরো ইউনিয়নে প্রশাসনিক ও বিবাহ সংক্রান্ত কাজ অস্থায়ীভাবে চালানো হচ্ছে। জরুরী প্রয়োজনে পাশের এলাকা থেকে কাজী এনে বিবাহ এবং তালাক নিবন্ধনের কাজ চালাতে হচ্ছে। যার ফলে অতিরিক্ত অর্থসহ সময় ব্যয় হচ্ছে। এতেই বেশি বিপাকে পড়েছেন নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ।​সচেতন মহল জানান, একটি জনবহুল ইউনিয়ন দীর্ঘদিন স্থায়ী কাজী না থাকায় সাধারণ মানুষের নাগরিক অধিকার ও আইনি সেবা পাওয়া বাধা গ্রস্ত হচ্ছে। স্থায়ীভাবে নতুন কাজী নিয়োগ অতি জরুরী হয়ে পড়েছে। ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ও জেলা রেজিস্ট্রি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনাও করেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে অবিলম্বে সৎ, দক্ষ ও যোগ্য ব্যক্তিকে স্থায়ী ‘নিকাহ ও তালাক রেজিস্ট্রার’ নিয়োগ দিয়ে ভোগান্তি স্থায়ী অবসান ঘটানোর দাবী এলাকাবাসীর।ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি জানান,ইউনিয়নের কাজী মারা যাওয়ার পর এখনো নতুন কাজী নিয়োগ পায়নি।ঈদগাঁও ইউনিয়নের কাজী নুরুল আলম জানান,ইসলামাবাদের কাজী নুরুল আজিমের মৃত্যু পরবর্তী পদটি শুন্য থাকায় অস্থায়ীভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন পোকখালীর কাজী মুজিবুর রহমান। ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম কাজীর পদ শুন্যের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত আবেদন প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০