Bntv245487
৫ অক্টোবর ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামাবাদ রেল স্টেশনসহ আশপাশ এলাকা পরিদর্শন রেলওয়ে পুলিশ ইন্সপেক্টরের 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ এবং ট্রেন লাইনের উভয় পাশের পাথর ছড়িয়ে ছিটিয়ে ফেলাসহ পাথর চুরি হচ্ছে অহরহ। ঈদগাঁও উপজেলার এ ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব ঘটনায় জড়িত একশ্রেণির উঠতি বয়সের বিপদ গামী কিশোর-যুবক। জাতীয় একটি গুরুত্বপূর্ণ সম্পদ হুমকির মুখে পড়ে যাচ্ছে।জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ট্রেন স্টেশন ও আশপাশ এলাকা, উত্তরে বোয়াল খালি, নাপিত খালি এবং দক্ষিণে রাবার ড্যাম, জালালাবাদ পালাকাটা, ঈদগাঁওর মাইজপাড়া সহ বিভিন্ন পয়েন্টে এ অপকর্ম চলছে। এসব স্পট সমূহে চলমান ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে একাধিকবার। তাছাড়া ট্রেন লাইনের দু পাশের পাথরগুলো এলোমেলো করে ফেলা হচ্ছে। ক্ষেত্রবিশেষে কেউ কেউ আবার পাথর চুরি করে নিয়ে যাচ্ছে।৪ ই অক্টোবর সকালে কক্সবাজার রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ইসলামাবাদ রেল স্টেশন ও আশপাশ এলাকা পরিদর্শন করে। এসময় স্থানীয়দের সাথে সচেতনতা মূলক কার্যক্রম চালান। পুলিশ এসময় রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করার সাথে জড়িতদের ছাড় দেয়া হবেনা মর্মে সতর্ক করেন।স্থানীয় অনেকে জানান, এসব কাজে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। এক্ষেত্রে এলাকাবাসী প্রশাসনকে পূর্ণ সহায়তার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০