Bntv245487
৫ অক্টোবর ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় প্রতিমায় শারদীয় উৎসবের প্রস্তুতি ৫২ বছর পূর্তিতে ১৫২ প্রতিমা—শারদীয় উৎসবে নতুন চমক মিকশিমিল সাহাপাড়ায়

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া।
আর মাত্র ১১ দিন। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ডুমুরিয়ার বিভিন্ন পূজামণ্ডপে। তবে এবার ব্যতিক্রমী আয়োজন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে খরসংগ মিকশিমিল সাহাপাড়া দুর্গাপূজা মণ্ডপ। ৫২ বছর পূর্তি উপলক্ষে এবার তৈরি করা হচ্ছে ১৫২টি প্রতিমা।ডুমুরিয়া উপজেলার মধ্যে প্রতিবারের মতো এবারও বড় পরিসরে আয়োজন করেছে মিকশিমিল সাহাপাড়া পূজা উদযাপন কমিটি। প্রতিমা তৈরিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। খুলনা জেলার পাইকগাছার কাশিনগর গ্রামের প্রতিমাশিল্পী শিমুল দাশ (৪০)-এর সঙ্গে কাজ করছেন তালা গ্রামের শুভঙ্কর মন্ডল, তরুণ দাশ (১৯) ও গোপাল দাশ (১৭)।পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জ্বল সাহা বলেন, এবারের পূজার সার্বিক আয়োজন সম্পন্ন করতে প্রায় ৯ লাখ টাকা ব্যয় হবে। ৫২ বছর পূর্তি উপলক্ষে ১৫২টি প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। মিকশিমিল সাহাপাড়ার প্রায় ১২০টি পরিবার এই পূজার সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। ডুমুরিয়া থানা পুলিশ নিয়মিত খোঁজখবর নিচ্ছে। বিদ্যুৎ অফিসের পক্ষ থেকেও প্রয়োজনীয় বিষয়গুলো সরেজমিনে দেখা হচ্ছে।এদিকে মিকশিমিল এলাকার বিএনপি নেতা আলতাফ মাহমুদ বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মিকশিমিল বাজার ও কালার বটতলায় পাশাপাশি দুটি বড় পূজার আয়োজন হচ্ছে। পূজা উদযাপনে সংশ্লিষ্টদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার কথা জানান তিনি।পূজামণ্ডপ পরিদর্শনকালে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, উপজেলার প্রতিটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। পূজা শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।
৫২ বছরের ঐতিহ্য, ১৫২ প্রতিমার ব্যতিক্রমী আয়োজন আর উৎসবের বর্ণিল প্রস্তুতি—সব মিলিয়ে এবার মিকশিমিল সাহাপাড়ায় শারদীয় দুর্গোৎসব ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

১

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

২

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৩

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৪

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৫

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৬

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৭

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৮

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

৯

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১০

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১১

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১২

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৩

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৪

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৫

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৬

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৮

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

১৯

চাঁদাবাজির অভিযোগ ছাড়াই মামলা করতে নতুন আইন হচ্ছে: খুলনায় আইজিপি

২০