Bntv245487
৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে এক রাতে ৩ বাড়িতে দুঃসাহসিক চুরি-প্রশাসন নিরব 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি  

যশোরের কেশবপুরে এক রাতে ৩ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনের নিরব ভূমিকায় এলাকাবাসীর মধ্যে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে।জানা গেছে, সোমবার (০৫ অক্টোবর-২৬) সন্ধ্যায় মুখোশ পরা ব্যক্তি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের নতুনহাট মাদারডাঙ্গা গ্রামের মৃত মুহিত ব্যানার্জির বিধবা স্ত্রী আরতি রাণীর (৭০) ঘরে ঢুকে তাকে ভয় দেখিয়ে গলায় থাকা দশ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও ছয় আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লক্ষাধিক টাকা।একইদিন গভীর রাতে একদল দুষ্কৃতকারী উপজেলার সাতবাড়িয়া এলাকার হাজী মতিয়ার রহমানের বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে চেতনানাশক জাতীয় পদার্থ প্রয়োগ করে পরিবারের সদস্যদের অচেতন করে গচ্ছিত নগদ টাকা, স্বর্ণালংকার ও দামি আসবাবপত্র লোড করে নিয়ে যায়।অন্যদিকে একই রাতে সঙ্ঘবদ্ধ চোরেরা উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বুলবুলের বাড়ি থেকে একটি মোটর চুরি করে নিয়ে যায়। উপজেলাব্যাপি চোরের দৌরাত্ম ব্যাপক হারে বৃদ্ধি পেলেও এখনো পর্যন্ত প্রশাসনের তেমন কোন ভূমিকা লক্ষ্য করা যায়নি। ফলে, সাধারণ মানুষ তাদের জান মাল নিয়ে চরম নিরাপত্তা হীনতায় দিনাতিপাত করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০