Bntv245487
৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় খুবিতে চালু হতে যাচ্ছে ‘অপরাজেয় তারা’ স্কলারশিপ

আবিদুর রহমান আলিফ 

খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সীমিত আর্থিক সামর্থ্যরে ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হতে যাচ্ছে ‘অপরাজেয় তারা’ স্কলারশিপ। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন ছাত্রী এ স্কলারশিপের আওতায় আসবেন। এ কর্মসূচি চালুর বিষয়ে আলোচনা করতে বেলা ১২টায় ব্র্যাক ব্যাংকের একটি প্রতিনিধি দল খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে।সাক্ষাৎকালে ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর বলেন, ব্র্যাক ব্যাংক দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘অপরাজেয় তারা’ স্কলারশিপের মাধ্যমে মেধাবী ও সীমিত আর্থিক সামর্থ্যরে ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা করে আসছে। এর ধারাবাহিকতায় খুলনা বিশ্ববিদ্যালয়েও এ স্কলারশিপ কর্মসূচি চালু করতে চায় ব্র্যাক ব্যাংক। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ১০০ জন যোগ্য ছাত্রী নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে এ স্কলারশিপের আওতায় আসবেন।তিনি আরও বলেন, কর্মসূচিটি বাস্তবায়নে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে আগ্রহী ব্র্যাক ব্যাংক। স্কলারশিপের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যোগ্য ছাত্রী নির্বাচন এবং এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠনের অনুরোধ জানান তিনি।উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ব্র্যাক ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মেধাবী ও সীমিত আর্থিক সামর্থ্যরে ছাত্রীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবনের শুরু থেকেই প্রয়োজনীয় আর্থিক সহায়তা পেলে শিক্ষার্থীরা আরও নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন এবং নিজেদের সম্ভাবনা বিকাশের সুযোগ পাবেন।এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক ড. মোঃ জাহিদুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের সাউথ বেঙ্গল রিজিওনাল হেড আল আমীন শেখ, খুলনা ক্লাস্টার ম্যানেজার শাকিল আখতার, হেড অব ইন্টারনাল কমিউনিকেশন এন্ড সিএসআর শফিক আর ভূঁইয়া এবং সিএসআর প্রোগ্রাম অফিসার হান্না আনব্রীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০