Bntv245487
৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হলগেট সংলগ্ন এলাকা মাদকের আখড়ায় পরিণত হয়েছে

ডেস্ক :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হলগেট সংলগ্ন এলাকা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। পাইকারী ও খুচরা সব ধরনের ক্রেতার সমাগম এখানে। বিশ্ববিদ্যালয় এলাকার বাইরের মেসগুলোতে রমরমা মাদক বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে এই এলাকায় বিকিকিনির ভাগ পায় প্রশাসনের লোকজনও। বিশ্ববিদ্যালয়ের হলগেট, হল রোড ও ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর এলাকায় মাদকসেবন ও আড্ডার অভিযোগ দীর্ঘদিনের। স্থানীয়দের দাবি, খুবির সাবেক শিক্ষার্থীদের একটি অংশকে ঘিরে এসব এলাকায় মাদকের বিস্তার ঘটছে। খুবির ভেতরে একাডেমিক ভবন থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কারের পর বিষয়টি সামনে এসেছে।ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন বলেন, আটক তিন শিক্ষার্থীর কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের বাইরের পরিবেশ নিয়ে তিনি বলেন, সেখানে কি হয় না হয় সেটি আমার দেখার বিষয় নয়। তবে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেয় না।ঘটনার একদিন পরই বহিরাগত এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলগেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘ক্যাফেটেরিয়ায় মিউজিক প্যাডের নামে তার ভিতরেই হয় মাদকের আখড়া, সরবরাহকারী সব মেধাবী খুবি শিক্ষার্থী! ক্যাম্পাসের ভিতরে মাদক ওইভাবে চললে বাইরে আর কিভাবে চলে সেটা তো বলার কিছু বাকি থাকে না।’ খুবির আশপাশ এলাকায় মাদক সংক্রান্ত অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লাহ হলের দু’টি কক্ষ থেকে মদের বোতল, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার হয়। খুবির সাবেক কয়েকজন ছাত্র এই মাদক নেটওয়ার্ক পরিচালনা করে থাকে। তারা এর পাশাপাশি নানা ধরনের ব্যবসাও পরিচালনা করে।
সরেজমিন দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সীমানা ঘেঁষে গড়ে উঠেছে ইসলামনগর। শতাধিক বাড়িতে মেস করে বসবাস করেন প্রায় দেড় হাজার শিক্ষার্থী। তাদের ঘিরে গড়ে উঠেছে অসংখ্য ছোট-বড় দোকান ও নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। অনেকটা ক্যাম্পাসেরই স¤প্রসারিত অংশ মনে হয় ইসলামনগরকে। মাঝখানে কেবল কাঁটাতারের বেড়া-এক পাশে বিশ্ববিদ্যালয়, অন্য পাশে শিক্ষার্থীদের আবাসস্থল। দুই এলাকার যোগাযোগের জন্য রয়েছে দু’টি প্রবেশপথ। ফলে ক্যাম্পাস ও ইসলামনগরের জীবনযাত্রাও যেন পরস্পরের সঙ্গে মিশে গেছে। এই জমজমাট এলাকা ঘিরে নতুন করে গড়ে উঠেছে মাদকের রমরমা বাণিজ্য।ইসলামনগরের এক বাড়িওয়ালা বলেন, যেসব বাড়িতে মালিক থাকেন না, সেখানে সন্ধ্যার পর মাদকসেবনের অভিযোগ পাওয়া যায়। শিক্ষার্থীদের ভয়ে অনেক বাড়িওয়ালা কিংবা স্থানীয় বাসিন্দা প্রকাশ্যে প্রতিবাদ করতে চান না। হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন বলেন, খুবির হলগেট সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ পুরোনো। মাঝে মধ্যে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করেছি। এর পেছনে যারা রয়েছে তাদের তালিকা তৈরির কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

২

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

৩

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

৪

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

৫

ডুমুরিয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ বাঁশের লাঠি ও কুড়ালের আঘাত, দা নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৬

কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য ‍র‌্যালি অনুষ্ঠিত : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি

৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন বিষয়ক কর্মশালা পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে নতুন মূল্যায়ন পদ্ধতি : ইউজিসি সদস্য

৮

পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

৯

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য, জিম্মি বনজীবীরা; নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

১০

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

১২

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও বালু জব্দ

১৩

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও !!

১৪

প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

১৫

৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত

১৬

ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত

১৭

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

১৮

দাকোপে সুন্দরবন সংলগ্ন রিসোর্টগুলো পরিদর্শনকরেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

১৯

তারেক রহমানের খুলনা আগমন ঘিরে রঘুনাথপুরে বিএনপির প্রস্তুতি সভা, সড়কে মিছিল

২০