জি. এম. ফিরোজ, ডুমুরিয়া:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ডুমুরিয়া থানার উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সভায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধী সমাজের সদস্য, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশ নেন।সভায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সম্মিলিত সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসবে পরিণত হবে।
মন্তব্য করুন