Bntv245487
৮ অক্টোবর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় পৈতৃক জমি দখল ও জীবননাশের হুমকি: সুবিচারের দাবিতে ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন

চুকনগর প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মোড়ল:

খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামে পৈতৃক ও ক্রয়কৃত ৩১ শতাংশ জমি নিয়ে দুই সহোদর ভাইয়ের বিরোধ চরম আকার ধারণ করেছে। বড় ভাই মো. হালিম মোড়লের বিরুদ্ধে জমি দখল, স্থানীয় সালিশ অমান্য এবং জীবননাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ছোট ভাই রবিউল ইসলাম মোড়ল।বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম জানান, নরনিয়া মৌজার ১০৪৭ ও ৩৪৩ নম্বর খতিয়ানের ৩১ শতাংশ জমি তিনি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে সম্প্রতি বড় ভাই হালিম মোড়ল জোরপূর্বক তা দখল করে নেন। ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে সালিশ বৈঠকের আয়োজন করা হলেও তা অমান্য করার অভিযোগ ওঠে।প্রতিবাদ করায় পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান ভুক্তভোগী রবিউল।এদিকে, সুবিচার চেয়ে মানবাধিকার সংস্থায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। এর প্রেক্ষিতে আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হয়েছে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি।সংবাদ সম্মেলনে গ্রামবাসীদের মধ্যে আবে গাজী, মুনতাজ মোড়ল, খলিল মোল্ল্যা ও ফারুক গোলদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা উদ্ধার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রবিউল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০