Bntv245487
১১ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিন্দু-মুসলিম সবারই সমান অধিকার: লবি

ডেস্ক :
খুলনা-৫ আসনর সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি বলেছেন এই দেশ আমাদের সবার। এখানে হিন্দু-মুসলিম সবারই সমান অধিকার। ধর্মীয় ভিত্তিতে এখানে কাউকে আলাদা করা যাবে না। আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘেœ পালন করতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে সজাগ থাকতে হবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, পূজা উপলক্ষে পতিত সরকার বা বিরোধী দলের কেউ যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকতে হবে। তবে আমরা কাউকে পূর্বের মত অহেতুক হয়রানি করতে চাইনা। আর মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। এ সময় ফুলতলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির জন্য ফুলতলা থানায় একটি পিকআপ ভ্যান দেয়ার ঘোষণা দেন।শনিবার বেলা ১টায় শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূচি রানী সাহার সভাপতিত্বে এবং পূজা পরিষদের উপজেলা আহবায়ক অনুপম মিত্রের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফ হোসেন, উপজেলা বিএনপির আহŸায়ক শেখ আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহŸায়ক মোঃ সেলিম সরদার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, যুগ্ম-আহŸায়ক এনামুল হোসেন পারভেজ, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, শরীফ মুহাম্মাদ ভূঁইয়া শিপলু, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, অজয় কুমার চক্রবর্তী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন, ওসি মোঃ মারগুব তৌহিদ, আবুল বাশার, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সেক্রেটারী শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, পূজা উদ্যাপন সদস্য সচিব রনজিৎ বোস, (অবঃ) অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, বিএনপি নেতা আহসানুল হক লন্ডন, আনোয়ার হোসেন বাবু, মোঃ আতাউর রহমান, মোতাহার হোসেন কিরণ, আতিয়ার রহমান আকুঞ্জী প্রমুখ। উল্লেখ্য, ফুলতলা উপজেলার ৪১টি পূজা মন্ডপের প্রতিটিতে ৬শ’ কেজি করে চাল বরাদ্দ প্রদান করা হয়। এছাড়াও এমপি মোহাম্মদ আলি আসগার লবি ব্যক্তিগতভাবে প্রতিটি মন্ডপে দুই হাজার পাঁচশ’ টাকা নগদ প্রদান করেন।এর পূর্বে এমপি আলি আসার লবি আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।শনিবার দুপুরে ফুলতলা উপজেলার অব পায়গ্রাম কসবা গ্রামের লায়ন্স ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারের কাছে গৃহ সহায়তা প্রদান, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার ফারিহা হাবিব।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সূচি রানী সাহা, লায়ন আবিদ হাবিব, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ওসি মোঃ মারগুব তৌহিদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারসহ লায়ন ক্লাবের বিভিন্ন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০