Bntv245487
১২ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছার কুমারেশ বাওয়ালী টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের সভাপতির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি-অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ! ​

নিজস্ব পতিনিধী:
​

📢 পাইকগাছার দেলুটি কুমারেশ বাওয়ালী টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা দাতা ও সভাপতি দিবাকর বাওয়ালীর বিরুদ্ধে দীর্ঘদিন দেশের বাইরে থেকে প্রতিষ্ঠান পরিচালনার নামে অর্থ লোপাটসহ ব্যাপক দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।এসব ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ইতোমধ্যে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।অভিযোগে বলা হয়, বিদ্যাপীঠটি প্রতিষ্ঠার পর থেকে এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব না দিয়ে অর্থ লোপাট, প্রতিষ্ঠানের কমিটির অন্যান্য সদস্যদের কাউকে কিছু না জানিয়ে কিংবা মতামত না নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করে আসছেন। অভিযোগে বলা হয়, সভাপতির পদ ও ক্ষমতাকে পুঁজি করে একক সিদ্ধান্তে তিনি এসব অপকর্ম চালিয়ে আসছেন।এমন অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে প্রতিবেদন তৈরিকালে উঠে আসে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। জানা যায়, খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির কালীনগর-দারুণমল্লিক এলাকায় ২০২০ সালে প্রয়াত শিক্ষানুরাগী কুমারেশ বাওয়ালীর নামে তার ছেলে দিবাকর বাওয়ালী প্রতিষ্ঠা করেন কুমারেশ বাওয়ালী টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট। শুরু থেকেই তিনি প্রতিষ্ঠানে চাকরির নামে অন্তত অর্ধশত শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী পদের বিপরীতে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিভিন্ন সময় এসব কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে এমপিওকরণ থেকে শুরু করে নানা অজুহাতে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। কেউ দিতে কোনো প্রকার গড়িমসি করলে তার বিরুদ্ধে নেওয়া হয় কথিত আইনানুগ ব্যবস্থা।কথায় কথায় তিনি যে কাউকে চাকরি দেন, আবার চাকরি থেকে বরখাস্তও করেন। সর্বশেষ তার স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ দিবাকর সানা।এমপিওকরণের নামে সম্প্রতি তার কাছে ২ লক্ষ টাকা দাবি করায় তিনি তা দিতে ব্যর্থ হওয়ায় পরিচালনা কমিটির কাউকে না জানিয়ে কিংবা মিটিং না ডেকে একক সিদ্ধান্তে ২০২৫ সালে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ পাওয়া কয়রার বেদকাশী এলাকার পবন কুমার মন্ডলকে সহকারী সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ দিয়ে প্রাতিষ্ঠানিক দায়িত্ব দিয়েছেন।

​এ প্রসঙ্গে গত ২৩/৮/২৬ ইং তারিখে পবন কুমার মন্ডলকে পাঠানো এক পত্রে তিনি উল্লেখ করেছেন, ইনস্টিটিউট কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে ২৪/৮/২৬ ইং তারিখ হতে ইনস্টিটিউটের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে দায়িত্বভার গ্রহণপূর্বক প্রশাসনিক, একাডেমিক, কারিগরি ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এ ব্যাপারে ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সদস্যদের কাছে জানতে চাইলে তারা জানান, এ ব্যাপারে তাদের কারো কাছ থেকে কোনো প্রকার মতামত নেওয়া হয়নি কিংবা কোনো প্রকার সভা আহ্বান করা হয়নি। তাছাড়া সভাপতি দীর্ঘদিন যাবৎ এলাকার বাইরে রয়েছেন বলেও জানান তারা।
​সরেজমিনে প্রতিবেদন তৈরিকালে চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারী সুপারিনটেনডেন্ট পবন কুমার মন্ডলের কাছে বিদ্যালয়ের মোট শিক্ষক-কর্মচারীর সংখ্যা কত, তারা কারা এবং তার নিয়োগ বা দায়িত্বপত্র সম্পর্কে জানতে চাইলে তিনি তা না দেখিয়ে প্রসঙ্গ এড়িয়ে স্থানীয়দের সাথে তর্কে জড়িয়ে পড়েন।
​এ সময় সেখানে উপস্থিত প্রতিষ্ঠানের ল্যাব অ্যাসিস্ট্যান্ট আফজালুর রহমান জানান, তিনি প্রতিষ্ঠাকাল থেকে রেজুলেশনসহ লেখালেখি থেকে শুরু করে সকল কার্যক্রম পরিচালনা করেন। সভাপতির অনুমতিতে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনাসহ সভাপতির উপস্থিতিতে পরিচালনা কমিটির নিয়মিত সভা হয় বলেও দাবি করেন তিনি। যদিও বাস্তবতা বলছে ভিন্ন কথা।প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক চাকরি হারানোর ভয়ে শঙ্কিত। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, তাদের কাছ থেকে ৬-৮-৯-১০ লক্ষ টাকা করে নিয়ে চাকরি দিলেও অদ্যবধি কাউকে নিয়োগপত্র, যোগদানপত্রসহ কোনো কাগজপত্র সরবরাহ করা হয়নি। এ নিয়ে প্রতিবাদ করলে তাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়োগ দেওয়া হয়।
​আর এসব ব্যাপারে তাকে বিভিন্ন সময় সহযোগিতা করেন ল্যাব সহকারী আফজালুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং সর্বশেষ দায়িত্বপ্রাপ্ত সহকারী সুপারিনটেনডেন্ট পবন মন্ডল। এমনকি দেশের বাইরে অবস্থান করেও তার স্বাক্ষর নকল করেন ল্যাব সহকারী আফজালুর রহমান।
​এ ব্যাপারে স্থানীয় কালীনগরের পল্লব গোলদার, তপন গোলদার, শ্যামল ঘোষ, রূপক ঘোষ, হরিণখোলার অমিয় রায়, নীতিশ রায়, সুশান্ত রায়, দারুণমল্লিকের সুবরি মন্ডল, হালদারচকের অখিল কুমারসহ অনেকেই জানান, দিবাকর বাওয়ালী কুমারেশ বাওয়ালী টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পর শুরু থেকে সেখানে চাকরির নামে বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করে আসছেন। টাকা নিলেও এখন পর্যন্ত কাউকে নিয়োগপত্র কিংবা যোগদানপত্র সরবরাহ করেননি। (আরও বিস্তারিত আসছে)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০