Bntv245487
১৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক, কিশোর গ্যাং, বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিঈদগাঁওতে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত বন্ধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় ঈদগাঁও থানার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার। সভা সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দে।পুলিশ কর্মকর্তা অচিন্ত কুমার দে, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল কান্তি দে, সাধারণ সম্পাদক সুকুমার মল্লিক, জেলা পূজা উদ্‌যাপন কমিটির সদস্য ডা. সঞ্জিত দাস, ইসলামাবাদ ইউনিয়ন পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি সুমন কান্তি দাশসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন স্থানে যানজট, মাদক ব্যবসা, বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা জনসাধারণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে  এলাকায় বখাটেদের উৎপাত বন্ধে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনার দাবিও জানায়। এছাড়া মাদক ব্যবসায়ীদের পাশাপাশি যারা তাদের সহযোগিতা ও আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানান পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ। আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।সভায় জানানো হয়, ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ঈদগাঁও উপজেলায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। উপজেলায় ১৭টি প্রতিমাপূজার আয়োজন করা হয়।সভাপতির বক্তব্যে ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিতে হবে। কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে প্রতিদিন সন্ধ্যার পর অভিযান পরিচালনা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কিশোরদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।তিনি আরও বলেন, নিরাপত্তাসংক্রান্ত সচেতনতা বাড়াতে ঈদগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপনের জন্য ১৭টি ব্যানার দেওয়া হবে। এসব ব্যানারে ওসির মোবাইল নম্বর ও ডিউটি অফিসারের ফোন নম্বর থাকবে। ফলে যেকোনো অপরাধ বা নিরাপত্তাসংক্রান্ত তথ্য পুলিশকে জানানো সম্ভব হবে।সভায় বিকাশ দে, নিখিল দাশ, রুবেল দাশ, নয়ন দাশ, জনি পালসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০