Bntv245487
১৬ অক্টোবর ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মতবিনিময় সভা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল থাকার পাশাপাশি জরুরি মুহূর্তে দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে মোবাইল ফোন সর্বদা চালু রাখার নির্দেশনা দিয়েছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী।বৃহস্পতিবার (১৫ অক্টোবর-২৬) কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ধরনের ত্রুটি রাখা যাবে না। পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে সকল আনসার সদস্যকে সতর্ক, সজাগ ও দায়িত্বশীল থাকতে হবে, যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করা যায়। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা যাবে না। সকল আনসার সদস্যের মোবাইল ফোন সর্বদা চালু রাখতে হবে, যাতে জরুরি মুহূর্তে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান হাফিজসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।উল্লেখ্য, শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।
ছবিঃ
১৫/১০/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০