জি,এম,ফিরোজ,ডুমুরিয়া।
নতুন স্বপ্ন, সম্ভাবনা আর উচ্চশিক্ষার প্রত্যাশা নিয়ে কলেজজীবনে পা রাখা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে খুলনার ডুমুরিয়ার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ। বৃহস্পতিবার সকালে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মুহা. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী ও অধ্যাপক মো. কবুয়াত আলী বিশ্বাস। বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জি. এম. আশরাফুল ইসলাম।অনুষ্ঠানের সার্বিক আহ্বায়ক ছিলেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক স্বপন কুমার বৈরাগী। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন