Bntv245487
১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে#ছোট পরিসরের পরীক্ষা হবে খুলনাতেই, ঢাকামুখী নির্ভরতাও কমবে

নিজস্ব প্রতিনিধি :শেখ মাহতাব হোসেন

খুলনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। এর ফলে খুলনা বিভাগসহ আশপাশের জেলার চাকরিপ্রার্থীদের কমিশনের বিভিন্ন সেবা নিতে আর বারবার ঢাকায় যেতে হবে না। পাশাপাশি ছোট পরিসরের নিয়োগ পরীক্ষাও এ কার্যালয়ে আয়োজন করা সম্ভব হবে।নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক হুরে জান্নাত।

উদ্বোধন শেষে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনা অঞ্চলের অনেক অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল চাকরিপ্রার্থীর পক্ষে বিভিন্ন প্রয়োজনে ঢাকায় যাওয়া কঠিন। এখন থেকে তাঁরা খুলনায় বসেই সরকারি কর্ম কমিশনের বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন। এ কার্যালয়ে পরীক্ষা আয়োজনের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।সরকারি কর্ম কমিশন সূত্রে জানা গেছে, দেশের সাতটি বিভাগীয় শহরে আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের সচিব মো. ফজলুর রহমান জানান, সাতটি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে খুলনাসহ দুটি চালু হয়েছে। আরও দুটি কার্যালয় চালুর অপেক্ষায় রয়েছে। নতুন ভবনে পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় সক্ষমতা সম্পর্কেও তিনি তথ্য তুলে ধরেন।
সংশ্লিষ্টরা জানান, ছোট পরিসরের পরীক্ষাগুলো এখন থেকে খুলনার আঞ্চলিক কার্যালয়ে নেওয়া সম্ভব হবে। এতে পরীক্ষার আয়োজনের জন্য দূরবর্তী কেন্দ্রের ওপর নির্ভরতা কমবে। অন্যদিকে বিসিএসের মতো বড় পরীক্ষার ক্ষেত্রে স্কুল-কলেজের ওপর নির্ভরশীলতা কমানোরও সুযোগ তৈরি হবে।
নতুন এ কার্যালয় চালুর ফলে খুলনা বিভাগের চাকরিপ্রার্থীদের সময়, অর্থ ও যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। সরকারি নিয়োগপ্রক্রিয়ায় আঞ্চলিক পর্যায়ে সেবা সম্প্রসারণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
শেখ মাহতাব হোসেন।০১৭১১৩৬৪৪৩১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০