নিজস্ব প্রতিনিধী:- জি,এম,ফিরোজ, ডুমুরিয়া।
খুলনার ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই বোতল অ্যালকোহলসহ মো. মিজানুর রহমান হিরো (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে শাহপুর, হাসানপুর, থুকড়া ও মিকশিমিল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।পরে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।মিজানুর রহমান হিরো থুকড়া গ্রামের শাজাহানের ছেলে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপপরিদর্শক জাহানারা খাতুন ও মো. আব্দুল হালিম সরদারের নেতৃত্বে বিশেষ দল অংশ নেয়।
মন্তব্য করুন