নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবু ছিদ্দিক স্বদেশ প্রত্যবর্তন উপলক্ষে ঈদগাঁও ইউনিয়ন বিএনপির এক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।১৭ অক্টোবর (শনিবার) বাদে মাগরিব ইউনিয়ন বিএনপির নিজস্ব অফিসে সাধারণ সম্পাদক অহিদুর রহমান কোম্পানীর সভাপতিত্বে অংশ নেন,বিএনপি নেতা মমতাজুল হক,মোহাম্মদ শাহজাহান ও হেলাল উদ্দিনসহ ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক।সভায়,উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ১৯ অক্টোবর দুপুর ১টার ককসবাজার বিমান বন্দরে উপস্থিত থেকে ইউনিয়ন বিএনপি সভাপতিকে বরণ করার আহবান জানানো হয়।
মন্তব্য করুন