Bntv245487
২৪ অক্টোবর ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে এসআরবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁওয়ে এসআরবি-১৫-এর অভিযানে ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ জামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের আলমাছিয়া মাদ্রাসা-সংলগ্ন শাকিল ট্রেডিংয়ের সামনে এ অভিযান চালানো হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যানে করে ইয়াবার বড় চালান পাচারের তথ্য পেয়ে এসআরবির একটি চৌকস দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এসময় পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানের সময় পিকআপ ভ্যানের চালক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা অন্যান্য আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়ায় ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০