Admin
১১ ডিসেম্বর ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ার্ল্ড হিন্দু লিডার শিপন বসুর মিথ্যাচার ও হুমকির অভিযোগে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী কৃষ্ণ নন্দীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক সরদার বাদশা:খুলনা ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং জীবননাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে শিপন বসুকে ব্ল্যাকমেইলার ও আন্তর্জাতিক চাঁদাবাজ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান তিনি।বাবু কৃষ্ণ নন্দী অভিযোগ করেন, ভারত থেকে অবস্থান করে শিপন বসু তার ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে বারবার ফোনে হুমকি দেন এবং প্রশ্ন তোলেন তিনি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন। কৃষ্ণ নন্দীর দাবি, ওই ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেছেন, জীবননাশের হুমকি দিয়েছেন এবং ধর্মীয় অনুভূতিকে উসকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।তিনি আরও বলেন, তার জনপ্রিয়তা ও মনোনয়ন পাওয়ায় ঈর্ষান্বিত একটি মহল এআই প্রযুক্তিতে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ছড়াচ্ছে। এসব সম্পূর্ণ সাজানো, ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক মন্তব্য করেন তিনি।সংবাদ সম্মেলনে বাবু কৃষ্ণ নন্দী বলেন, গত ১ ডিসেম্বর খুলনা বিভাগের দলীয় সম্মেলনে জামায়াতের আমির ড. শফিকুর রহমান তাকে দাকোপ-বটিয়াঘাটা (খুলনা-১) আসনে প্রার্থী ঘোষণা করার পরেই একটি সংগঠিত চক্র অপপ্রচার শুরু করে। তার ভাষায়, আমাকে মনোনয়ন দেওয়াই প্রমাণ করে জামায়াতে ইসলামী ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিককে সমানভাবে মূল্য দেয়।তিনি দাবি করেন, তার মনোনয়ন ঘোষণার পর সারা দেশের হিন্দু জনগোষ্ঠীর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। এর পরপরই ষড়যন্ত্রমূলকভাবে তাকে লক্ষ্য করে মিথ্যা প্রচারণা শুরু হয়।সাবেক প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফের সঙ্গে বিরোধের গুঞ্জন প্রসঙ্গে কৃষ্ণ নন্দী বলেন, মনোনয়ন পরিবর্তনের পরও তিনি আমাকে পূর্ণ সমর্থন দিয়েছেন। আমরা একসঙ্গে মাঠে কাজ করছি এ নিয়ে কোনো ভুল বোঝাবুঝি নেই।সংবাদ সম্মেলনের শেষে তিনি আসন্ন নির্বাচনে জয়ী হয়ে দাকোপ-বটিয়াঘাটার মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সবার দোয়া ও সহযোগিতা চান।এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আমিরমাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, ডুমুরিয়া উপজেলা নায়েবে আমিরমাওলানা হাবিবুর রহমান, বটিয়াঘাটা উপজেলা নায়েবে আমির মাওলানা আশরাফ আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি আল আমিন গোলদার, ডুমুরিয়া উপজেলাসনাতনী কমিটির সভাপতি হরিদাস মন্ডল, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ঢাকাস্থ খুলনা ক্লাবের সভাপতি সরদার আব্দুল ওয়াদুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০