নিজস্ব প্রতিনিধি, খুলনা:খুলনার রূপসা থানার চাঞ্চল্যকর জয় ঢালী হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬, সদর কোম্পানি। গ্রেফতারকৃতরা হলেন— বি কোম্পানির সক্রিয় সদস্য ১) ফেরদৌস হোসেন লাদেন (২৩) এবং ২) রানা শেখ আকাশ (২৫)।গত ৪ঠা নভেম্বর ২০২৬ ইং তারিখ দুপুর ২:৫৫ মিনিটের সময় এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন মোসাব্বারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।জানা গেছে, ফেরদৌস হোসেন লাদেন রূপসা থানার নন্দনপুর এলাকার আব্দুল গাফফারের ছেলে এবং রানা শেখ আকাশ সোনাডাঙা থানার নাজিরঘাট এলাকার আতিয়ার শেখের ছেলে।উক্ত অভিযানে এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার অপরাধীদের আইনের আওতায় আনার ধারাবাহিকতা রক্ষা করা হয়।প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন