মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনায়- মহান বিজয় দিবস উপলক্ষে রূপসা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।আজ ১৬ ডিসেম্বর ২০২৫ এর সকাল বেলায় উপজেলা বিজয় মঞ্চে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, উপজেলা বিএনপির নেতা রবিউল ইসলাম রবি।এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, দিদারুল ইসলাম, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, হাকীম কাজী,এইচ এম কামরুল ইসলাম কচি, সরদার সিহাব উদ্দীন, শামীম হাসান, মুন্না সরদার, খান আলিম হাসান, ফিরোজ মাহমুদ, বাবুল শেখ, এইচ এম মাসুদুল ইসলাম, মিজানুর রহমান, জাহাঙ্গীর হালদার, তরিকুল ইসলাম রিপন, এস এম আবু সাঈদ, নাঈম আহম্মেদ, ফারুক আহম্মেদ, খান ওলিয়ার রহমান, কামরুল মোড়ল, আকতার শেখ, জিএম মাসুদ, মুশফিকুর রহমান সুমন, জিয়া খান, জগলুল হায়দার, জাহিদুর রহমান, সত্তার মোড়ল, আজাদ শেখ আল আমিন, আবুল কাশেম, সফর কাজী, ইব্রাহিম শেখ, সুমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শ্রদ্ধাজ্ঞাপন শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মদান কারী বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন