Admin
১৬ ডিসেম্বর ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীনতার চেতনা ভুলে গেলে দেশ আবারও ষড়যন্ত্রের মুখে পড়তে পারে- হেলাল.

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনায় -মহান বিজয় দিবস উপলক্ষে রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা ডিগ্রি গার্লস কলেজের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা যাবে না। ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে রাজারবাগ পুলিশ লাইনসহ সারা দেশে নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে।তখন জাতি দিশেহারা হয়ে পড়লেও মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করলে মুক্তিকামী জনতা স্পষ্ট দিকনির্দেশনা পায়।তিনি আরও বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং মা-বোনদের ইজ্জতের বিনিময়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। একটি পতাকা ও সার্বভৌমত্ব এমনিতেই আসেনি।মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো অভ্যুত্থানকে এক করে দেখা ইতিহাস বিকৃতি।তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতার চেতনা ভুলে গেলে দেশ আবারও ষড়যন্ত্রের মুখে পড়তে পারে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, খুলনার পরিচালক প্রফেসর ড. মো. আনিসুর রেজা।এছাড়া উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ড. সৈয়দ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, অধ্যক্ষ এম এম আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু,কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল,সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফা উল বারি লাভলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়, যা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০