Admin
২২ ডিসেম্বর ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণতন্ত্রকামী সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : মির্জা ফখরুল

নিজেস্ব প্রতিনিধি:দেশের সব গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।মির্জা ফখরুল জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।৭৮ বছর বয়সে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান বাস্তবতায় তার প্রতিফলন দেখছেন না।সম্প্রতি দুটি জাতীয় দৈনিকের কার্যালয় এবং একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, এটি শুধু নির্দিষ্ট কোনো গণমাধ্যমের ওপর আঘাত নয়, বরং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এতে মানুষের স্বাধীনভাবে চিন্তা করা ও মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সেই চেতনাতেই আজ আঘাত এসেছে। এ পরিস্থিতিতে কোনো একক রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং গণতন্ত্রে বিশ্বাসী সব মানুষের ঐক্য অপরিহার্য।মির্জা ফখরুলের ভাষায়, যারা অন্ধকার থেকে আলোতে যেতে চান এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান, তাদের শুধু সচেতন হলেই চলবে না—এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।সভায় নোয়াবের সভাপতি এ কে আজাদসহ সম্পাদক পরিষদের সদস্য ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১১

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১২

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৩

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৪

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৫

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৬

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৮

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১৯

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

২০