২৭ ডিসেম্বর ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা ্

খুলনা (২৭ ডিসেম্বর)মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশের চিংড়ির স্বাদ ও মান বিশ্বব্যাপী স্বীকৃত। তবে আন্তর্জাতিক বাজারে শুধু আকার বা স্বাদ বিবেচ্য নয়; চিংড়ির স্বাস্থ্যমান, পরিবেশসম্মত উৎপাদন পদ্ধতি এবং অ্যান্টিবায়োটিকমুক্ত অবস্থা কঠোরভাবে পরীক্ষা করা হয়। তাই রপ্তানিকারক ও উৎপাদনকারীদের আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ করতে হবে।আজ (শনিবার) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য অবতরণ কেন্দ্র পরিদর্শন ও আড়ৎ মালিকগণের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ভারতসহ অন্য যে কোন দেশ থেকে আমাদের দেশের ভেতরে অবৈধভাবে পণ্য আসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসায়ীরাও ন্যায্যভাবে লাভবান হতে পারেন না। অনেক ক্ষেত্রে শেষ পর্যন্ত পণ্য ফেলে দিতে হয়, যা সরাসরি জাতীয় সম্পদের অপচয়।বিদ্যৎ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কৃষিখাতে যে ভর্তুকিযুক্ত বিদ্যুৎ সুবিধা দেওয়া হয়, মৎস্য খাত এখনো তা পায় না। তবে গত এক বছর ধরে এ বিষয়ে কাজ চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের মাধ্যমে শিগগিরই প্রায় ২০ শতাংশ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় যে পক্ষই জড়িত থাকুক না কেন, সরকার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। নিরাপত্তা ঝুঁকি কমাতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। দেশের মৎস্য খাত সম্পর্কে উপদেষ্টা বলেন, পদ্ধতিগত ঘাটতির কারণে বাংলাদেশ এখনো এ খাত থেকে পূর্ণাঙ্গ সুফল অর্জন করতে পারেনি। প্রাকৃতিক উৎস থেকে মাছের পোনা আহরণে আইনগত সীমাবদ্ধতা থাকায় পোনা উৎপাদন বাড়াতে দেশে হ্যাচারির সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, বিগত সরকারের নীতিগত ত্রুটির কারণে চিংড়ি রপ্তানি খাত পিছিয়ে পড়েছে। রপ্তানিতে বিদ্যমান বৈষম্য দূর করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।এ সময় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন, জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।শেখ মাহতাব হোসেন।ডুমুরিয়া খুলনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটির ৭৫তম সভা অনুষ্ঠিত:

স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও…..

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

১০

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১২

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১৩

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১৪

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৫

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৬

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৭

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৮

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৯

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

২০