Admin
৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামাসের সাবেক মুখপাত্র ও জ্যেষ্ঠ কমান্ডারদের শাহাদাতে শিবিরের শোক

নিজেস্ব প্রতিনিধি:হামাসের আল-কাসসাম ব্রিগেড মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের সাবেক মুখপাত্র আবু উবাইদা এবং আরো চারজন জ্যেষ্ঠ কমান্ডারের শাহাদাতের ঘোষণা দিয়েছে। বর্বর ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও শোক প্রকাশ করেন।শোকবার্তায় তারা বলেন, শহীদ আবু উবাইদা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও আল-আকসার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁর সাহস, দৃঢ় নেতৃত্ব ও অদম্য প্রতিজ্ঞা মুসলিম যুবকদের জন্য অনুপ্রেরণার উৎস। হামাসের ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে, আবু উবাইদার সঙ্গে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার মুহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানা, রায়েদ সা‘দ এবং আবু ওমর আল-সুরি নির্মম ইসরাইলি হামলায় শহীদ হয়েছেন।ইসরাইলি জায়নবাদের বিরুদ্ধে এবং মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসা রক্ষায় ইতোপূর্বেও হামাসের শীর্ষস্থানীয় নেতা শহীদ ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারসহ অসংখ্য নেতা জীবন উৎসর্গ করেছেন। নারী ও শিশুসহ এই আগ্রাসনে ৭০ হাজারের অধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন।শিবির নেতারা আরো বলেন, ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের নৃশংসতা ও নিরীহ নাগরিকদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জ্ঞাপন করছি। একই সঙ্গে ইসরাইলি সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি।তারা বলেন, শহীদ আবু উবাইদা ও সব শহীদকে মহান আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। মুসলিম উম্মাহকে তাদের আত্মত্যাগের পথ অনুসরণ করার শক্তি দিন। তাদের পরিবার, সহযোদ্ধা ও সমর্থকবৃন্দকে ধৈর্যধারণের তাওফিক দান করুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০