Admin
৫ জানুয়ারী ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের এম্বোশিয়া হোটেলে ভোটারদের সাথে স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের মত-বিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের সৌজনে শহরের প্রিয়াংঙ্গন মার্কেটের পাশে এম্বোশিয়া হোটেলে বসবাসকারী ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে এই অভিজাত হোটেলে শহরে বসবাসকারী শান্তিগঞ্জ ও জগন্নাথপুরের ভোটারদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরেশ ভদ্র চক্রবর্তীর সভাপতিত্বে ও অনন্ত কুমার দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।সভায় আরো উপস্থিত ছিলেন,ঝুলন কন্তি চৌধুরী,শম্ভু নাথ চন্দ,রাখেশ দাস,মোঃ ছমির আহমদ,রেশ চন্দ্র চক্রবর্তী,রঞ্জিত কুমার দাস,মনোরঞ্জন দাস,অরজিত চৌধুরী,সবিতা সূত্রধর,মোঃ রকি মিয়া,মোঃ নুরুজ্জামান,উত্তম চৌধুরী প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে লন্ডন প্রবাসী ও সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেছেন,আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদি আদর্শে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন মরহুমা দেশমাতা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মী ছিলাম। আমি শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছি। আমার আসনের মানুষের ভালবাসায় শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্ধীতা করতে হচ্ছে। কিন্ত আমার এই আসনের মানুষজনশিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগব্যবস্থাসহরাস্তাঘাট,ব্রীজ,কালভার্ডসহ অবকাঠামো সমস্যায় রয়েছেন। আমি মনে করি সম্প্রীতির নির্দশন হিসেবে বাংলাদেশের যেকোন জেলার সাথে কম্পেয়ার করা হলে আমাদের এই জেলা সম্প্রীতির একটা অনন্য উদাহারণ। এই জেলা বসবাসকারীহিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টানসহ বিভিন্ন জাতিগোষ্ঠির মাঝে যে একটা ভাতৃত্বের বন্ধন রয়েছে তা বর্তমান এবং আগামি প্রজন্মের ছেলেমেয়েরা সেই ধারাবাহিকতা সমুন্নত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমি সাধারন ভোটারদের উৎসাহ উদ্দীপনায় নির্বাচনে প্রার্থী হয়েছে, তবে ভোটে নির্বাচিত হলে এই বিবিধ সমস্যাগুলো সমাধানে সকলের মতামতের ভিত্তিতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের সকল মানুষজনকে সাথে নিয়ে তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই। তিনি আরো বলেন,আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এই দুটি উপজেলার প্রতিটি ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রাম ঘুরে মানুষের সাথে কথা বলেছি তাতে অভূতপূর্ব সাড়া মিলেছে। তিনি বলেন বর্তমান অন্তবর্তীকালীন সরকার যদি প্রতিটি নির্বাচনী এলাকায় সকল প্রার্থীদের সমানভাবে সুযোগ দেয়া হয় এবং ভোটারগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে নিশ্চয় তিনি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০