Admin
৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের হাওরগুলোতে পুরোদমে বাঁধের কাজ শুরু না হওয়াতে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের বিভিন্ন হাওরে গেলবছরের ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাধেঁর কাজ শুরু করে আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ সম্পন্ন করার কথা থাকলে ও গত ২০দিনে ও হাওরগুলোতে পুরোপুরি বাধেঁর কাজ শুরু না করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৬/০১/২৬) দুপুরে উদ্বিগ্ন কৃষকদের স্বার্থে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সময় লিখিত বক্তব্য পাঠ করেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিজন সেন রায়।তিনি বলেন,এই জেলার মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন বোরো জমির ফসল। সরকার প্রতিবছর জেলার ফসল রক্ষাঁর জন্য শতকোটি টাকার উপরে বরাদ্দ দিয়ে থাকেন। কিন্ত সরকারের নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাওরে ৩০ নভেম্বর পিআইসি গঠন এবং ১৫ই ডিসেম্বর বাধেঁর কাজের উদ্বোধন করে এবং আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্যে সকল বাধেঁর কাজ শেষ করার কথা রয়েছে।কিন্ত র্দূভাগ্যেজনক হলেও সত্যি কাজের উদ্বোধনের ২০ দিন পেরিয়ে গেলেও নিয়ম রক্ষার পিআইসির অনুমোদন দেয়া হয়েছে কিন্তু বাস্তবে এখনো বিভিন্ন উপজেলায় পিআইসি গঠনের কাজ পুরোপুরি শেষ না হওয়াতে ওয়ার্ক অর্ডার দিতে বিলম্ব হচ্ছে। জেলার দিরাই,শাল্লা,ধর্মপাশা,মধ্যনগর,জামালগঞ্জ,তাহিরপুর ও শান্তিগঞ্জসহ বিভিন্ন উপজেলায় অধিকাংশ পিআইসি গঠনের প্রক্রিয়া শেষ না হওয়াতে বাঁধের কাজ শুরু হয়নি। নির্ধারিত আগামী ২৮ ফেব্রুয়ারীর মধ্য সিকিভাগ বাঁধের কাজ বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কম থাকায় এবারো কৃষকদের সোনালী ফসল রক্ষা করা কঠিন হয়ে পরবে বলে মনে করেন নেতৃবৃন্দরা। তারা মনে করছেন কাবিটা মনিটরিং কমিটি ও পানি উন্নয়ন বোর্ড বলছে বরাদ্দ আছে,পিআইসি আছে,প্রকল্প ও আছে কিন্ত বাস্তবে হাওরে এখনো দৃশ্যমান বাঁধের কাজ শুরু হয়নি।এই জেলায় দু”লাখ কৃষকের ফলানো ধান কেবল হাওরের নয় দেশের খাদ্য নিরাপত্তার চালিকাশক্তি। কিন্ত পিআইসি গঠনে একটা সিন্ডিকেট জড়িত থাকায় কমিটি গঠনে বিলম্ব এবং অনিয়ম র্দূনীতি থাকায় বাঁধের কাজে গাফলতি রয়েছে বলে মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দরা। অসময়ে তড়িঘড়ি করে বাঁধের কাজ শুরু করলে টেকসই বাঁধ নির্মাণ হবে না ফলে অল্প বৃষ্টিপাতে অকাল বন্যায় কৃষকদের কষ্টার্জিত সোনালী ফসল তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড এবং স্ব স্ব উপজেলায় সহকারী প্রকৌশলী(এসও) যারা রয়েছেন তারা সিন্ডিকেটের সাথে মিলে পিআইসি গঠনে অনিয়ম র্দূনীতির গন্ধ থাকায় কমিটির গঠন ও কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে । এই লুকোচুরি খেলা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে জেলার সকল হাওরে বাঁেধর কাজ শুরু করে সময়সীমার মধ্যে কাজ শেস করতে সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান।এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি এডভোকেট স্বপন কুমার দাস রায়,সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদার,যুগ্ম সাধারন সম্পাদক এড. খলিল রহমান,একে কুদরত পাশা,দপ্তর সম্পাদক আনোয়ারুল হক,সদস্য ইসমাইল মিয়া,ও জেলা কমিটির সহ সভাপতি আলী নুর। এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি মোঃ বুরহান উদ্দিন প্রমুখ। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
০৬.০১.২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

১০

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

১১

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

১২

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

১৪

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১৫

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১৭

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৮

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৯

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

২০