১১ জানুয়ারী ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :বাগেরহাটের মোল্লাহাটে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় মোল্লাহাট উপজেলা সদরের গারফা বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট–১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ।প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মণ্ডল বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক অমলিন অধ্যায়। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তাঁর ব্যক্তিত্বে কোনো অহংকার ছিল না। তিনি ছিলেন মা-মাটি-মানুষের নেত্রী।”অনুষ্ঠানটি পরিচালনা করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক ইভা আক্তার, জেলা মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা, সাবেক সভানেত্রী শিরীন আক্তার, চিতলমারী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রুনা গাজী, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া, বিএনপি নেতা মো. ইকবাল শেখ, তাওহীদ শিকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম, উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলিম শিকদার, সাধারণ সম্পাদক মো. শিমুল চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান, উপজেলা যুবদল নেতা বিএম মোস্তাফিজুর রহমান মোস্তাক, স্বেচ্ছাসেবক দল নেতা বিএম হাসিবসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।শেষে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দল সভাপতি মাওলানা ইব্রাহিম তালুকদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০