১৬ জানুয়ারী ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৮২ জন

নিজেস্ব প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল ১১টায় সি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল ১১টায় সি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।তারপর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বারের মতো রাজশাহী ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এই ৫ আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন ১ লাখ ২৬ হাজার ২২৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। চলতি শিক্ষাবর্ষে এই ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৫৩৬টি, ফলে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন গড়ে ৮২ জন শিক্ষার্থী। ‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান অনুষদভুক্ত মোট ২৬টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এই পরীক্ষায় থাকবে ৮০টি প্রশ্ন, যেখানে প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে।সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ৯টা থেকেই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সোয়া ১০টায় কেন্দ্রের গেট খুলে দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রক্টোরিয়াল বডির বিশেষ নজরদারি রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করতে ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার মোট ৪ হাজার ১৭টি আসনের বিপরীতে ৩টি ইউনিট মিলিয়ে ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে এ (মানবিক) ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, বি (ব্যবসায়) ইউনিটে ৩০ হাজার ৮৮৬ জন এবং সি (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৫ জন চূড়ান্ত আবেদন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০